চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটিতে যা যা আছে

স্পোর্টস ডেস্ক :    |    ১২:২১ পিএম, ২০২১-০২-২৪

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটিতে যা যা আছে

ভারতের আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আজ (২৪ ফেব্রুয়ারি) বুধবার সফররত ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট খেলতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারতের। কিন্তু খেলার আগে দু দলের খেলোয়াড়রা রীতিমত মুগ্ধ নবনির্মিত স্টেডিয়ামটির সৌন্দর্যে। সরদার প্যাটেল স্টেডিয়াম নামেও পরিচিত এই স্টেডিয়ামটি গুজরাটের আহমেদাবাদ শহরে সম্প্রতি পুন:নির্মাণ করা হয়েছে।

আজ (২৪ ফেব্রুয়ারি) বুধবারের টেস্টের আগেই ভারত ও ইংল্যান্ড দলের খেলোয়াড়দের স্টেডিয়াম সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। তবে এক লাখ দশ হাজার দর্শকের ধারণক্ষমতা থাকলেও করোনা পরিস্থিতির জন্য এবার ৫৫ হাজার দর্শককে খেলা দেখার অনুমতি দেয়া হয়েছে।

২০১৫ সালে পুন:নির্মাণের কাজ শুরুর পর এটিই স্টেডিয়ামটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আর দিবা রাত্রির এই ম্যাচে খেলা হচ্ছে গোলাপি বল দিয়ে।

স্টেডিয়াম দেখে মুগ্ধ হওয়া দু দলের খেলোয়াড়রাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশাল এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে ৬৩ একর জমির উপর এবং চারদিক থেকে স্টেডিয়ামটিতে প্রবেশ করা যাবে। এতে অনেকগুলো ড্রেসিং রুম, ইনডোর প্রাকটিস পিচ, আউটডোর পিচ, এমনকি ৪০ জন অ্যাথলেটের থাকার উপযোগী একটি ডরমিটরিও আছে। এছাড়া কোচ, ফিজিও ও ট্রেনারদের জন্যও আলাদা জায়গা আছে।

এর আগে স্টেডিয়ামটি যখন ভেঙ্গে ফেলে নতুন করে নির্মাণ শুরু হয় তার আগে এখানে ৫৪ হাজার দর্শকের ধারণ ক্ষমতা ছিলো। স্টেডিয়ামটির নকশা এমনভাবে করা হয়েছে যাতে বাধাহীনভাবে দর্শকরা পিচ দেখতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন এখানে রয়েছে সর্বাধুনিক ড্রেনেজ ব্যবস্থা যাতে করে বৃষ্টি হলে দ্রুত মাঠ শুকিয়ে যায় ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশংকা অনেক কমে যাবে। এলইডি লাইট সংযোজন করা হয়েছে পুরো ছাদ জুড়ে যা বাড়িয়েছে নান্দনিকতা। স্টেডিয়ামটি এমন ভাবে করা হয়েছে যাতে যে কোনো জায়গা থেকে একই ধরণের মনে হবে পিচ এরিয়াকে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে এই স্টেডিয়ামেই স্বাগত জানানো হয়েছিলো তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাথে নিয়ে তিনি প্রায় এক লাখ মানুষের সামনে ভাষণ দিয়েছিলেন।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর