শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০১:১৪ পিএম, ২০২১-০৩-১০
পটিয়ার কুমুমপুরা পান্না পাড়ায় ছুরিকাঘাতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আবুল কালাম (৫০) খুন হয়েছেন। আজ (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শফি মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল কালামের স্ত্রী ফাতেমা আক্তার (৪০) আহত হন।
নিহত আবুল কালাম পান্না পাড়ার শফি মেম্বার বাড়ির আহমেদ জালালের ছেলে। আহত ফাতেমা আক্তার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে ছোট ভাই আবুল কালামের সঙ্গে বড় ভাই আবু মুসার বিরোধ সৃষ্টি হয়। বুধবার সকালে তারা বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে আবুল কালামকে বুকের ডান পাশে এবং স্ত্রী ফাতেমা আক্তারকে ছুরিকাঘাত করা হয়।
তিনি বলেন, সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। আহত ফাতেমা আক্তারের অবস্থা গুরুতর। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited