শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:৫৬ পিএম, ২০২২-০৫-৩০
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইন্স মাঠে নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২৯ মে) দামপাড়া পুলিশ লাইন্স মাঠে মাসব্যাপী শারীরিক কশরত শেষে ড্রিলিং, মার্চিং, নানাবিধ রেজিমেন্টাল ফরমেশন, ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ান, ব্রাশ, পারকিউশন ইন্সট্রুমেন্ট, কসটিউম, কালার গার্ড, ক্লোজ গার্ড ইত্যাদির সমন্বয়ে মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালামী গ্রহণ করেন ,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ। প্যারেডে নেতৃত্ব প্রদান করেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন। এসময় প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করে। পরিদর্শন শেষে বক্তব্য রাখেন,তিনি উপস্থিত পুলিশ সদস্যদের যথাযথ সুশৃঙ্খলভাবে প্যারেড অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে সকলকে যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এসময় উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) এস এম মোস্তাইন হোসেনসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited