শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০৫ পিএম, ২০২৬-০১-১৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’র পক্ষে প্রার্থী হয়েছেন স্বামী-স্ত্রী। স্বামী মোহাম্মদ এমদাদুল হক ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলার সভাপতি এবং স্ত্রী সাবিনা খাতুন চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ আংশিক) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী হিসেবে লড়বেন মোহাম্মদ এমদাদুল হক। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি’র এরশাদ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুরুল আলম, জামায়াতে ইসলামীর মো. আবু নাছের, খেলাফত মজলিসের মোহাম্মদ এনায়েত উল্লাহ, এনসিপির মো. জোবাইরুল হাসান আরিফ ও ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান। অপরদিকে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী) সংসদীয় আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে নির্বাচন করছেন সাবিনা খাতুন সাব্বি। এ আসনে লড়বেন বিএনপি’র সাঈদ আল নোমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আসমা আকতার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. লেয়াকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ জান্নাতুল ইসলাম ও জামায়াতে ইসলামীর মোহাম্মদ শামসুজ্জামান হেলালী। জানা গেছে, ২০১৮ সালে এমদাদুল হক চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে এবং সাবিনা খাতুন চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। তারা পেশায় বেসরকারি চাকরিজীবী। এমদাদুল হক বলেন, ‘৫ আগস্টের পট পরিবর্তনের পর আমরা আশা করেছিলাম, জননিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। মানুষের যদি জীবনের নিরাপত্তাই না থাকে তাহলে জমি থেকে লাভ হবে কি? নির্বাচনের আগে অনেকেই অনেক রকম আশ্বাস দেয়। কিন্তু পরে তার বাস্তবায়ন দেখা যায় না। আমরা আমূল পরিবর্তন করতে চাই। জননিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের প্রথম কাজ’। সাবিনা খাতুন বলেন, ‘আমাদের দেশে মানুষ আছে, কিন্তু মানবতা নেই। বর্তমানে মানুষের চেয়ে বড় সংকট মানবতার। সেই মানবতার রাজনীতির কথা তুলে ধরতে আমি নির্বাচনে এসেছি। আমরা নির্বাচিত হলে এমন রাষ্ট্র গঠন করবো, যেখানে রাষ্ট্র হবে সবার। কোনো দল, মত বা ধর্মের হবে না। সবাই স্বাধীনভাবে সমান অধিকার নিয়ে বাঁচবে’।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited