শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৪:১৪ পিএম, ২০২২-০৪-২৫
একটি পোশাকের ব্র্যান্ডের মডেল হয়ে ২০২১ সালে গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন ভারতের জীবন্ত কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। এবার নাকি তিনি অভিনয় করতে যাচ্ছেন বলিউডে! খবরটি শচীন বা সারার পক্ষ থেকে নিশ্চিত না করা হলেও ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমনটিই জানিয়েছে।
অভিনয়ে সারার ঝোঁক অনেক আগে থেকেই। অভিনয় আসবেন বলেই তিনি মডেলিং দিয়ে গ্ল্যামার দুনিয়ায় যাত্রা শুরু করেছেন বলে গুঞ্জন।
একটি প্রতিবেদনের সূত্র ধরে টাইমস অব ইন্ডিয়া জানায়, খুব শিগগিরই নাকি বলিউডে পা রাখতে চলেছেন সারা। এরই মধ্যে তার প্রথম সিনেমার কাজও নাকি শুরু করার প্রস্তুতি চলছে। কিন্তু নির্দিষ্ট করে সিনেমার নাম বা অন্য কোনো তথ্য এখনো জানানো হয়নি।
শচীনের স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার পেশায় একজন চিকিৎসক। তার পথে হেঁটে লন্ডনে মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন সারা। তবে শোবিজেই তিনি ক্যারিয়ার গড়তে চান বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে। সামাজিক মাধ্যমে আগে থেকেই দারুণ জনপ্রিয় সারা। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ১ দশমিক ৮ মিলিয়নেরও বেশি! অনেক আগে থেকেই তার নামে বিভিন্ন ফ্যান পেজও রয়েছে।
প্রায়ই নিজের নানা লুকের ছবি শেয়ার করেন সারা। মিষ্টি হাসির সঙ্গে স্নিগ্ধ সৌন্দর্য এবং দারুণ ড্রেসিং সেন্সই এই স্টারকিডকে সামাজিক মাধ্যমে জনপ্রিয় করে তুলেছে।
১৯৯৫ সালের ২৪ মে অঞ্জলি মেহতাকে বিয়ে করেন শচীন টেন্ডুলকার। তাদের সংসারে এক ছেলে অর্জুন ও এক মেয়ে সারা। বাবার মতো অর্জুনও হাতে তুলে নিয়েছেন ক্রিকেট ব্যাট। আর মেয়ে সারা হতে চান অভিনেত্রী।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited