চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মক্কা মদিনার আদলে প্রতিদিন হাজারো মুসল্লির ইফতার

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৫ পিএম, ২০২৬-০২-১৯

মক্কা মদিনার আদলে প্রতিদিন হাজারো মুসল্লির ইফতার

নানা বয়সী হাজারো রোজাদার। এর মধ্যে আছেন ধনী গরিব থেকে ছিন্নমূল মানুষ। তাঁরা এক কাতারে বসে আদবের সঙ্গে ইফতার করছেন। নেই হইচই, হুল্লোড়, হাঁকডাক। প্রতিবছরের মতো এবারও প্রথম রোজার ইফতারে সেই দৃশ্য দেখা গেল আন্দরকিল্লা শাহি জামে মসজিদে।
একদিন আগেই ৮-১০ জন বাবুর্চি ও সহকারী আড়াই-তিন হাজার রোজাদারের ইফতার রান্নার প্রক্রিয়া ও প্রস্তুতি শুরু করেন। ছোলা ভিজিয়ে রাখা হয় আগের দিন আসরের সময়। খেসারি ভিজানো, বেগুনির বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, ধনেপাতা কাটার কাজ শুরু হয় ভরার থেকে।
তারপর ভাজাপোড়ার কাজ চলে আসরের আজান পর্যন্ত। এর মধ্যে তৈরি হয়ে যায় থালা থালা ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ। 
আসরের পর রুহ আফজা শরবত তৈরি করা হয় বড় বড় ড্রামে। এর মধ্যে শুরু হয় ইফতার পরিবেশনের প্রস্তুতি।
কাতারে কাতারে মানুষ। সুশৃঙ্খলভাবে পৌঁছে যায় প্লাস্টিকের গ্লাস। 
কাতারের বাইরে ৫-১০ জনের থালাও পরিবেশন করা হয়। গোল হয়ে বসে পরম তৃপ্তিতে ইফতার করেন রোজাদাররা।
মাসব্যাপী ইফতার মাহফিলের প্রথম দিন অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান ও মুহাম্মদ শাহজাহান চৌধুরী।
আন্দরকিল্লা শাহি জামে মসজিদের খতিবের একান্ত সচিব মো. হাসান মুরাদ বাংলানিউজকে বলেন, আন্দরকিল্লা শাহি জামে মসজিদের খতিব আওলাদে রাসূল ছাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানির উদ্যোগে ২০০১ সালে মক্কা মদিনার আদলে ছোট্ট পরিসরে ইফতার মাহফিল শুরু হয়েছিলে। কালের পরিক্রমায় এখন প্রথম রোজা থেকে আড়াই তিন হাজার মুসল্লি, ১০ রোজার পর ৪-৫ হাজার মুসল্লি ইফতার করেন এখানে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইফতার সামগ্রী যারা দান করেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক। তারা ইফতার উপকরণ পৌঁছে দেন। আমরা জমা রাখি এবং প্রতিদিন ১০ জন বাবুর্চি দিয়ে রান্না করে পরিবেশন করি। আজ নয় পদের ইফতার পরিবেশন করা হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এ ইফতার মাহফিল। 
তিনি জানান, মুসল্লিদের পাশাপাশি অনেক নারী ও হিন্দু ধর্মাবলম্বীরা অনেকে তবররুক হিসেবে এ ইফতার নিয়ে যান।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর