শিরোনাম
ঢাকা অফিস : | ১২:০৩ পিএম, ২০২২-০২-০৭
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য যুক্তরাষ্ট্র যে অনুদান দিয়ে থাকে, সেটা অব্যাহত রাখতে চুক্তি করতে হবে। যুক্তরাষ্ট্রের নতুন সংশোধিত লিহেই চুক্তিতে যেসব শর্ত রয়েছে, সেটা মেনেই চুক্তিতে সই করতে হবে।
এ ক্ষেত্রে শিথিলতার কোনো সুযোগ নেই। সূত্র জানায়, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনীকে অনুদান দিয়ে থাকে। সে অনুযায়ী বাংলাদেশও এ অনুদান পেয়ে আসছিল। তবে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এ অনুদানের জন্য বিশ্বের প্রতিটি দেশকেই যুক্তরাষ্ট্রের সংশোধিত লিহেই আইনের আওতায় চুক্তি করতে হবে। একই সঙ্গে অনুদানের সব ধরনের তথ্যও দিতে হবে যুক্তরাষ্ট্রকে। সে অনুযায়ী অনুদান পেতে বাংলাদেশকেও চুক্তি করতে হবে।
নতুন সংশোধিত আইন অনুযায়ী কোনো দেশের নিরাপত্তা বাহিনীর কোনো সংস্থার বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলে, তারা অনুদান পাবেন না। এটা কঠোরভাবে মেনে চলতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে ১ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে গত ১৫ ডিসেম্বরের মধ্যে চুক্তির অনুরোধ করেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ চুক্তির লক্ষ্যে সময় চেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন বিষয়টা নিয়ে কাজ করছে। তবে চুক্তির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। বাংলাদেশ সুবিধামতো যে কোনো সময়ে এ চুক্তি করতে পারবে।
উল্লেখ্য, এর আগে গত ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাট্যালিয়নের (র্যাব) সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়। সে পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুদানের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited