চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইকুয়েটোরিয়াল গিনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:২৪ পিএম, ২০২১-০৩-০৮

ইকুয়েটোরিয়াল গিনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

মধ্য আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনিতে রোববার (৭ মার্চ) বিকেলে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত ২০ জন। আহত হয়েছে ৬ শতাধিক। খবর দ্য গার্ডিয়ান, আল জাজিরা ও আনাদোলু এজেন্সির।

গিনির সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক নগরী খ্যাত বাটার একটি সামরিক ব্যারাকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট তেওদোরো ওবিয়াং জানিয়েছেন ডিনামাইটের মতো বিস্ফোরক দ্রব্য অযাচিতভাবে রাখার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে। ১৯৪২ সাল থেকে গিনিকে শাসন করা এই প্রেসিডেন্ট আরো জানিয়েছেন এই ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০০ জন।

প্রেসিডেন্টের বক্তব্যের দুই ঘণ্টা পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বার্তা থেকে জানা গেছে বিস্ফোরণের ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪২০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মন্ত্রণালয় থেকে শঙ্কা করা হয়েছে।

স্থানীয় কয়েকটি টেলিভিশনের খবরে দেখা গেছে লোকজন ধ্বংসস্তুপ থেকে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ট্রাক, পিক-আপ ও ভ্যানে করে আহতদের বাটা জেনারেল হাসপাতাল ও নুয়েভো ইনসেসো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সর্বসাধারণকে রক্তদানের জন্য আহ্বান করা হচ্ছে।

যাদের হাসপাতালে নেওয়া হয়েছে তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে বলে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে ঘটনাস্থলেই মেডিকেল ক্যাম্প স্থাপন করে আহতদের চিকিৎসা সেবা দিতে শুরু করেছে সামরিক বাহিনীর একটি ইউনিট।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর