শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৭:২৬ পিএম, ২০২৫-০৭-০২
বোয়ালখালীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মো. ফাহিম আলম (২৫) নামের এক যুবককে মারধর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফাহিম। সোমবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর করলডেঙ্গা কালামিয়া স্কুল এলাকায় এ ঘটনা ঘটেছে। ফাহিম অভিযোগ করে বলেন, স্থানীয় সিহাম ও রিদুয়ান নামের দুই কিশোর স্কুলের ভিতরে কবরস্থানের পাশে নয়তো মসজিদ,মাদ্রাসার পাশে বসে প্রায় সময় আড্ডা দেয় এবং ইয়াবা ও গাঁজা সেবন করে।
বিষয়টি বুঝতে পেরে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে আমার চাচা মৌখিকভাবে অবগত করলে এ নিয়ে ওরা আমার উপর ক্ষিপ্ত হয়। গতকাল রাতে কালামিয়া স্কুলের দোকানের পাশে আমাকে দেখতে পেয়ে স্থানীয় মো. ইয়াকুব, মো. ইউছুপসহ ওই দুই কিশোর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এর একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে এলে তারা চলে যায়। ফাহিম ১০ নং করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর করলডেঙ্গা গ্রামের আবদুল করিম সিকদার বাড়ির আবদুর ছবুরের ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited