চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আসছে ফরাসি যুবকের বিমান ছিনতাই নিয়ে সিনেমা ‘জেকে ১৯৭১’

বিনোদন ডেস্ক :    |    ০১:৩৫ পিএম, ২০২২-০৪-২৭

আসছে ফরাসি যুবকের বিমান ছিনতাই নিয়ে সিনেমা ‘জেকে ১৯৭১’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানাজন নানাভাবে প্রচেষ্টা চালিয়েছেন। যার অনেক ঘটনাই রয়েছে আমাদের অজানা। ঠিক তেমনি এক ঘটনা ফরাসি এক যুবক জ্যঁ কুয়ের বিমান ছিনতাইয়ের। 

১৯৭১ সালের ৩ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে ফ্রান্সের প্যারিসের অর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই করেন জ্যঁ কুয়ে। 

তার দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে এবং তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। 

এই ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘জেকে ১৯৭১’।

ছবিটি নির্মাণ করেছেন ফাখরুল আরেফীন খান। সম্প্রতি সিনেমাটির দৃশ্যধারণ, সম্পাদনা, ডাবিং, কালার কারেকশন, ভিএফএক্সের কাজ শেষ হয়েছে।

পরিচালক বলেন, ‘আমরা প্রথম বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের, আফগান যুদ্ধ এমনকি সোমালিয়ার যুদ্ধ নিয়ে নির্মিত সিনেমা দেখি। কিন্তু আন্তর্জাতিক দর্শকদের দেখানোর জন্য ইংরেজিতে আমাদের দেশের মুক্তিযুদ্ধের কোনো সিনেমা নেই। তাই আমরা এই সিনেমাটি বানানোর সিদ্ধান্ত নিলাম। এরই মধ্যে আমরা ছবির সব কাজ শেষ করেছি। আশা করছি খুব শিগগির ছবিটি মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।’

গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীলসহ আরো ৩৬ জন অভিনয়শিল্পী।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর