চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘শান্তি আলোচনা’ কী ইউক্রেনে শান্তি ফেরাবে?

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:৫২ পিএম, ২০২২-০৩-০৭

‘শান্তি আলোচনা’ কী ইউক্রেনে শান্তি ফেরাবে?

‘শান্তি আলোচনা’ কী ইউক্রেনে শান্তি ফেরাবে? এই যুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে
সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার সঙ্গে দুই দফা ‘শান্তি আলোচনায়’ বসেছিল ইউক্রেনের প্রতিনিধিদল। কিন্তু এই বৈঠকে তেমন কোনো সমাধান পায়নি কিয়েভ।


যুদ্ধের ১২তম দিনে সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে দেশ দুটি।      
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফা অলোচনার জন্য রুশ প্রতিনিধিদল মস্কো থেকে বেলারুশে রওয়ানা হয়েছে বলে স্পুটনিক বেলারুশ সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে খবর দিচ্ছে রয়টর্স বার্তা সংস্থা। এই আলোচনা যুদ্ধ ঠেকাতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইউক্রেনের যেসব জায়গায় যুদ্ধ চলছে, সেখান থেকে বেসামরিক লোকজনকে নিরাপদ জায়গায় চলে যাওয়ার সুযোগ তৈরির জন্য ‘মানবিক করিডর’ খোলার ব্যাপারে গত সপ্তাহের বৈঠকে মীমাংসা হয়। কিন্তু সেই করিডোর নিশ্চিত করতে যে সাময়িক যুদ্ধবিরতি দরকার, তা পালন না করার জন্য দুই পক্ষ পরস্পরকে দায়ী করছে।

রাশিয়া বলছে, তারা মোট ছয়টি মানবিক করিডর খুলেছে। কিন্তু ইউক্রেন সরকার অভিযোগ করছে, এসব করিডরের সবই রাশিয়া ও বেলারুশমুখী।

প্রসঙ্গত, রাশিয়ার আগ্রাসন শুরুর পর ১২ দিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। এই যুদ্ধে ইউক্রেন সেনাদের সঙ্গে বেসামরিক লোকজনও অংশ নেওয়ায় এটা এখন জনযুদ্ধে রূপ নিয়েছে।  

এই যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বারবার আলোচনায় বসতে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। তবে যুদ্ধ ঠেকাতে ইউক্রেনকে আরও গঠনমূলক আলোচনায় অংশ নিতে বলেন পুতিন।

এই যুদ্ধ থামাতে রোববার ‘দুটি শর্ত’ জুড়ে দেন রুশ প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনালাপে এ কথা জানান পুতিন। ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, মস্কোর দাবি মেনে নিলে এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করলেই কেবল রাশিয়া পিছু হটতে পারে। এছাড়া এই যুদ্ধ থামবে না।  

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। অভিযানের পঞ্চম দিনে দুই দেশের প্রতিনিধিদল যুদ্ধের অবসানের লক্ষ্যে শান্তি আলোচনায় বসেছে। ইউক্রেন-বেলারুশ সীমান্তে বেলারুশের গোমেল এলাকায় এ বৈঠক চলছে।  

ওই বৈঠকে আশানুরূপ ফল না পেয়ে যুদ্ধের অষ্টম দিন ৩ মার্চ যুদ্ধবিরতির পথ খুঁজতে দ্বিতীয় দফায় ‘শান্তি আলোচনায়’ বসে ইউক্রেন ও রুশ প্রতিনিধিদল। ওই আলোচনায়ও তেমন ফল পায়নি কিয়েভ। 

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর