শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৯:১৩ পিএম, ২০২১-০২-২৮
অনন্ত জলিলের নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’ ছবির শিল্পীদের পরিচয় ও ‘দিন দ্যা ডে’ সিনেমার টিজার প্রকাশ অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় অনুষ্ঠানের আয়োজন করেন অনন্ত জলিল। ‘নেত্রী দ্য লিডার’ ছবিতে বাংলাদেশ, ভারত, ইরানসহ চার দেশের শিল্পীরা কাজ করছেন। সেই অনুষ্ঠানেই ঘটে আপত্তিকর ঘটনা। যার জেরে ক্ষমা চাইতে হয়েছে অনন্ত জলিলকে।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়- ছবি দুটি সম্পর্কে সাম্যক ধারণা ও অভিনয় শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমন্ত্রণপত্র না নিয়ে আসায় একজন গণমাধ্যমের সঙ্গে দায়িত্বরত এক কর্মী বাজে ব্যবহার করে ও ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। এতে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। এরপর অনন্ত জলিল নিজেই ছুটে আসেন। ভুক্তভোগী গণমাধ্যমকর্মীদের ‘সরি’ বলেন।
অনন্ত জলিল দুঃখপ্রকাশ করে বলেন, ‘আপনারা ইভেন্ট ম্যানেজমেন্ট-এর লোকদের ওপর রাগ করে চলে যাবেন এটা হতে পারে না। ওরা ইভেন্টের দায়িত্বে ছিল, ওরা আমাদের পার্টনার নয়, ওরা ছবির মালিকও নয় প্রোডিউসারও নয়। আমি সবচেয়ে বেশি সাংবাদিকদের সম্মান করি। এটা সবাই জানে অনন্ত ভাই কত শ্রদ্ধা করে সাংবাদিকদের। আমি কোনো অনুষ্ঠানে গেলে কখনো আগে বসি না, আগে সাংবাদিকদের সঙ্গে দেখা করি। আমি এতোটাই শ্রদ্ধা করি সাংবাদিকদের। একটা ইভেন্ট কম্পানির জন্য তো আমি দায়ী হতে পারি না।’
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited