চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তাইওয়ানের জলসীমায় চীনের মিসাইল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:৫৪ পিএম, ২০২২-০৮-০৪

তাইওয়ানের জলসীমায় চীনের মিসাইল নিক্ষেপ

তাইওয়ানের জলসীমার ভেতর মিসাইল নিক্ষেপ করেছে চীন। ন্যান্সি পেলোসি তাইওয়ানে সফর করার পর স্বশাসিত দেশটিকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। এরই অংশ হিসেবে তাইওয়ানের জলসীমার ভেতর মিসাইল ছুঁড়েছে তারা। 

চীনের স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে সামরিক মহড়া শুরু হয়। আগামী রোববার ভোর ৪টা পর্যন্ত এ মহড়া চলবে। চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডের সিনিয়র কর্ণেল শি ই একটি বিবৃতিতে বলেছেন, চীনে অবস্থানরত রকেট ফোর্সের সেনাদের বিভিন্ন স্থান থেকে ছোঁড়া বিভিন্ন ধরনের ব্যালাস্টিক মিসাইল তাইওয়ানের ইস্টার্ন উপকূলের নির্ধারিত জলসীমার ভেতর আঘাত হানে। 

তিনি আরও জানান, সবগুলো মিসাইল নির্ধারিত স্থানে সফলভাবে গিয়ে আঘাত হেনেছে। এদিকে মিসাইল ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।বিবৃতিতে তারা বলেছে, তাইওয়ানের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে কয়েকটি ডংফেং মিসাইল ছুঁড়েছে চীন।

এদিকে বৃহস্পতিবার মিসাইল ছোঁড়ার মাধ্যমে ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো তাইওয়ানের জলসীমায় মিসাইল ছুঁড়েছে চীন। সে বছর লি তে-হুই ফের তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

সূত্র: আল জাজিরা

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর