শিরোনাম
ঢাকা অফিস : | ১১:৫১ এএম, ২০২১-১২-১৮
কাজের সন্ধান বা উন্নত জীবনের আশায় বাংলাদেশে আসার পক্ষে মত দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অনেকেই। সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতজুড়ে জরিপটি চালায় আইএএনএস-সিভোটার স্ন্যাপ পোল। মোট ২ হাজার ৩৩৯ জনের ওপর চালানো হয় এই জরিপ। এতে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ।
ওই জরিপে বলা হয়, চাকরির সন্ধানে কিংবা আরও উন্নত জীবনের আশায় অনেকেই বাংলাদেশে পাড়ি দিতে পারেন বা বাধ্য হতে পারেন— এই মত দিয়েছেন ২৮.৩ শতাংশ ভারতীয় নাগরিক।
জরিপে অংশ নেওয়া অল্প-বয়সীদের একটি অংশ জানায়, কাজের সন্ধানে পশ্চিমবঙ্গ থেকে অনেকে বাংলাদেশে পাড়ি দিতে পারেন। আর বয়স্কদের অল্প সংখ্যকের অভিমত, আগামীতে এমন দিন আসতেও পারে।
ভবিষ্যতে এমন দিন আসতে পারে—এমন আশঙ্কা দেখছেন শতকরা ১৯.৮ ভাগ মানুষ। আর ৮.৫ শতাংশ মানুষের দৃঢ় বিশ্বাস, আগামীতে এমন দিন আসবে, যখন চাকরির খোঁজে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশই বেছে নেবে।
তবে জরিপে অংশ নেওয়া ৩৭.৫ শতাংশ মানুষ এর বিপক্ষে মত দিয়েছেন।
জরিপে ৩৪.২ শতাংশ মানুষ জানায়, কাজের সন্ধানে নিকট ভবিষ্যতে পশ্চিমবঙ্গ থেকে কোনো মানুষ বাংলাদেশে আসতে পারেন কি না, এ বিষয়ে তাদের কোনো স্বচ্ছ ধারণা নেই।
সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানায়, জিডিপিতে ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। আইএমএফএর পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের জিডিপি হবে ২১৩৮.৭৯৪ মার্কিন ডলার। একই সময় ভারতের জিডিপি হবে ২১১৬.৪৪৪ মার্কিন ডলার।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited