চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাজারে অস্থিতিশীলতা,বিপাকে সাধরাণ মানুষ

চৌধুরী মনি ::    |    ০৭:৪৮ পিএম, ২০২২-০৮-০৭

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাজারে অস্থিতিশীলতা,বিপাকে সাধরাণ মানুষ

জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে দেয়ার প্রভাব পড়েছে দেশের পুরো অর্থনীতিতে। পরিবহণ বাড়ার অজুহাতে সকল ধরনের কৃষিপণ্যের দাম বেড়েছে দেশজুড়ে। মধ্যসত্ত্বভোগী ও আড়তদার ব্যবসায়িরা এই সুযোগকে বরাবরের মতো কাজে লাগিয়ে  নিজেদের পকেট ভারী করছে। কৃষি প্রধান দেশ হিসাবে পরিচিত দেশের উৎপাদনকারী কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাড়তি মূল্যের এই চাপে স্বল্প আয়ের লোকজনসহ গরীব মানুষরা পরিবার পরিজন নিয়ে চরম হতাশায় দিনাতিপাত করছেন বলে সরেজমিনে জানা গেছে।

বন্দরনগরী চট্টগ্রামের কাজির দেউরি বাজার, চকবাজার, বহদ্দারহাট ঘুরে ক্রেতাদের সাথে কথা বললে অনেকটা হতাশা নিয়ে এসব ক্রেতারা দেশের কোন পণ্যের দাম কম নেই বলে অভিযোগ করেছেন। সকল শ্রেণি পেশার মানুষের চোখেমুখে ছিল হতাশার চাপ। পরিবার পরিজন নিয়ে সামনের দিনগুলো কেমনে কাটাবেন এমন হতাশা সবধরনের ক্রেতার মধ্যে।

বিশ্ব অর্থনীতির মন্দা অবস্থায় গত শুক্রবার বাংলাদেশ সরকার অকটেনসহ সব ধরনের জ্বালানির দাম প্রতি লিটারে ৪০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন। শনিবার থেকে এর প্রভাব পড়ে দেশের প্রতিটি সেক্টরে। শনিবারেই চট্টগ্রামের প্রতিটি বাজারে বেড়ে যায় সব ধরনের পণ্যের দাম কম বেশী। বাজারে সব ধরনের সবজির দাম বেড়ে গেছে কেজিতে ১০ টাকা থেকে সর্বোচ্চ ২৫ টাকা পর্যন্ত। শাক- সবজি পরিবহণের ব্যয় বেড়ে যাওয়ায় বাজারে সবজির দাম বেড়েছে বলে পাইকারী ও খুচরা বিক্রেতাদের অভিযোগ। মুরগীর ডিম, ব্রয়লার মুরগী, মাছসহ সবধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে সমানে। গত সপ্তাহে সয়াবিন তেলের দাম বাজারে কিছুটা কমলেও গতকাল থেকে চট্টগ্রামের বাজারে বেড়ে গেছে সয়াবিন তেলের দামও এমন অভিযোগ ক্রেতা- বিক্রেতাদের। গত জুলাই মাসে বেড়েছে এলপিজি গ্যাসের দাম। 

এই সাথে বাজারে বেড়েছে শিক্ষা সামগ্রীর দাম। কাগজ বিক্রি হচ্ছে পাইকারী ও খুচরা বাজারে চড়া দামে। ভোগ্যপণ্যের দামের সাথে পাল্লা দিয়ে শিক্ষা সামগ্রীর দাম বেড়ে উঠায় রীতিমতো অভিভাবকদের কপালে কোমলমতি সন্তানদের ভবিষ্যত শিক্ষাজীবন নিয়ে হতাশার চাপ পড়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যে নগরীর বাসা বাড়ীর মালিকদের কাছে হোল্ডিং টেক্স বাড়ানোর নোটিশ পৌঁছে গেছে। নগরীজুড়ে লক্ষ লক্ষ বাসিন্দা রয়েছেন ভাড়াটিয়া হিসাবে। চলমান বাড়তি দামের ইস্যুতে বাসা- বাড়ীর ভাড়া বাড়ানোর উদ্যোগ নেয়া হলে ভাড়াটিয়াদের অবস্থা আরো বেগতিক হবে বলে অভিযোগ করেছেন নগরীর ভাড়াটিয়ারা।
গুঁড়োদুধ, চা পাতা, শিশু খাদ্য, রুটিসহ সব ধরনের পণ্যের দাম গত কয়েক বছরে কয়েক দফা বাড়ানো হয়েছে।  লবণ থেকে শুরু করে নিতপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম বিগত বছরগুলোতে কয়েকবার বাড়ানো হয়েছে। জ¦ালানী তেলের দাম বাড়ানোর পর থেকে আবারো সব ধরনের পণ্যের দামে এর প্রভাবে পড়েছে। চলতি সপ্তাহের শেষে বোঝা যাবে ভোগ্যপণ্যের দামের অবস্থা কি?

গতকাল চট্টগ্রাম বন্দর পরিবহণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবহণ নেতাদের সাথে কথা বলে জানা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে ট্রাক, কাভার্ডভ্যানসহ সব ধরনের পরিবহণের দাম বেড়েছে জ্যামিতিক হারে। পণ্য আমদানীকারকরা এই বাড়তি ভাড়ার হিসাব যোগ করেই তাদের পণ্য দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়িদের কাছে পৌঁছানো হচ্ছে। একইভাবে দেশের ব্যবসায়িদের রপ্তানীর পণ্য পরিবহণের ব্যয়  বেড়েছে। চট্টগ্রামে রপ্তানী পণ্যের মধ্যে রয়েছে গার্মেন্টস পণ্য। বিশ্ব বাজারের সাথে তুমুল প্রতিযোগিতা করে চট্টগ্রামের গার্মেন্টস ব্যবসায়িরা তাদের পণ্য রপ্তানী করছেন, তাদের মধ্যে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিভাবে তাদের রপ্তানী টিকিয়ে রাখবেন? বিগত একযুগে চট্টগ্রামে প্রায় চারশত গার্মেন্টস কারখানায় মালিকরা তালা ঝুলিয়ে দিয়েছেন। বায়ারদের চাহিদা মতো পণ্য ডেলিভারীতে পিছিয়ে থাকায় বিদেশী বায়ারদের অর্ডার থেকে বঞ্চিত হয়েছেন বলে একাধিক ব্যবসায়িরা জানিয়েছেন। অনেক গার্মেন্টস ব্যবসায়ি বড় দেনায় পড়ে ভিটে বাড়ী বিক্রি করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

টানা আড়াই মাস বন্ধ থাকার পর সমুদ্রে মাছ ধরার অনুমিত দেয়ার মাত্র এক সপ্তাহ পরে জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণায় সমুদ্রে মাছ আহরণকারী ট্রলার গুলোর মাঝিরা হতাশ হয়ে পড়েছেন। সমুদ্রে এমনিতেই মাছ ধরা পরছে কম, এতে জ্বালানি তেলের দাম বৃদ্ধিও ঘোষণা এতে থমকে পড়েছেন জেলারা। দেশের মাছ বাজারে পড়েছে এর ভয়াবহ প্রভাব। বাজার ইলিশসহ সব ধরনের মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। 
 

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর