চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লোহাগাড়ায় বাল্য বিয়ে পন্ড, কনের মাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রায়হান সিকদার,লোহাগাড়াঃ    |    ০৪:৩৩ পিএম, ২০২০-১১-০৭

লোহাগাড়ায় বাল্য বিয়ে পন্ড, কনের মাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 


 
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ সূখছড়ি বাকর আলী পাড়ায় বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় কনের মায়ের কাছ থেকে মুছলেখা নিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শুক্রবার  রাত সাড়ে টার দিকে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ সূখছড়ি দরবার শরীফ বাকের আলী পাড়া এলাকায় ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী। জরিমানা আদায়কারী হলেন উপজেলার দক্ষিণ সূখছড়ি দরবার শরীফ বাকর আলী পাড়া এলাকার নুরুল হকের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। এদিকে বিয়ে বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে বেনারশি শাড়ি সহ সুটকেস ফেলে কনে ও বর পালিয়ে যায়। পন্ড  হয়ে যায় বিয়ে অনুষ্ঠান। বর লোহাগাড়া সদর টেন্ডেল পাড়া মসজিদ সংলগ্ন মো. বেলাল হোসেন ও মনোয়ারা বেগম বিউটির ছেলে মো. হাবিবুর রহমান সাগর।
অভিযানে ভিন্ন ভিন্ন দুটি জন্ম সনদ ও হলফনামা উপস্থাপন করেন কনের মা জান্নাতুল ফেরদৌস। লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের জন্মসনদ অনুযায়ী কনের জন্ম তারিখ ১লা মার্চ ২০০৪ সাল। আবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আরেকটি জন্ম সনদে জন্ম তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০০৪ সাল। অপরদিকে মেয়ের বাবা প্রবাসী নুরুল হক মুঠোফোনে বলেন, মেয়ে সবে মাত্র দাখিল পাশ করেছে। ২০০৪ সনের ১লা মে জন্ম গ্রহণ করেন। আমাকে না জানিয়ে বিয়ের অনুষ্ঠান আয়োজন করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, কনের বাবার অভিযোগের প্রেক্ষিতে বিয়ে বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কনের মা ভ্রাম্যমান আদালত পরিচালনায় অসহযোগীতা, মিথ্যার আশ্রয়। সব মিলিয়ে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজন করায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ (৮) ধারা মোতাবেক কনের মাকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুছলেখা নেওয়া হয়। এ সময় লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুচ্ছফা চৌধুরী, ইউপি সদস্য নুরুল কবির, লোহাগাড়া থানার এসআই পার্থ সারথী হাওলাদার, এসআই দুলাল বাড়ৈসহ সঙ্গীয় ফোর্স ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর