শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৭:১৭ পিএম, ২০২৫-১২-০৩
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে নাফনদী টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালি অংশ থেকে তাদের ধরে নিয়ে যায় তারা।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার বাসিন্দা আবুল কাশেসের ছেলে মো. সেলিম (৫০) ও উনচিপ্রাং ৩ নম্বর ওয়ার্ড রইক্ষ্যংয়ের অলি হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৮)।
স্থানীয় জেলেদের বরাত দিয়ে হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, বুধবার ভোররাতে নাফনদীর ঝিমংখালি এলাকায় জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে দু’জন জেলেকে আটক করে, তবে বাকিরা দ্রুত সরে গিয়ে পালাতে সক্ষম হন।
তিনি আরও জানান, মাছ শিকার করার সময় নদীতে কুয়াশা ও হালকা অন্ধকার ছিল। আরাকান আর্মির সদস্যরা জেলেদের কোন সীমান্তের অংশ থেকে আটক করেছে তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, আরাকান আর্মির হাতে দুই জেলে আটকের বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ অবগত করেনি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited