চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফেনীতে র‍্যাবের পৃথক দুই অভিযানে গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার :    |    ০৫:৪০ পিএম, ২০২৫-০৪-২২

ফেনীতে র‍্যাবের পৃথক দুই অভিযানে গ্রেফতার ২

ফেনীতে র‍্যাবের পৃথক দুই অভিযানে নাশকতা মামলার এজাহারনামীয় পলাতক আসামি এবং ২৭০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক ১জন মাদক কারবারি’কে গ্রেফতার। গ্রেফতারকৃতরা হলেন, ফেনী সদর থানার দৌলতপুর এলাকার মোঃ আমিন উল্লাহ এর ছেলে সাফায়েত উল্লাহ প্রকাশ বাবু (৩৪) ও অপরজন হলেন একই থানার উত্তর বিরিঞ্চ এলাকার মৃত ইসমাইল প্রকাশ লাতু মিয়ার ছেলে মোঃ আলী আকবর প্রকাশ মুন্না (৩০)। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন। 

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি সাফায়েত উল্লাহ প্রকাশ বাবু'কে ফেনী পৌরসভার জিরো পয়েন্ট এলাকা হতে সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে হেফাজতে নেয় র‍্যাব। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে এ মামলার ০৮নং এজাহারনামীয় পলাতক আসামি বলে স্বীকার করে। 
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী ফেনী সদর মডেল থানার পৌরসভা এলাকায় একটি বসত ঘরের ভিতরে মাদকদ্রব্য  বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করেছে। 

উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী সদর মডেল থানার পৌরসভা এলাকার লাতু মিয়ার টিনসেড বিল্ডিং এর সামনে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১জন ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে হেফাজতে নেয়। পরে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে বসত ঘরের শোকেসের ভিতর হতে নীল রংয়ের পলিথিনে মোড়ানো ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার তাদের’কে ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
 

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর