চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ইসরাইলি হামলায় ২১ জন নিহত, বেসামরিক প্রতিরক্ষা সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৬:৩৪ পিএম, ২০২৪-১২-১২

ইসরাইলি হামলায় ২১ জন নিহত, বেসামরিক প্রতিরক্ষা সংস্থা

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, জাতিসংঘ সাধারণ পরিষদ বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় বেশ ক’জন শিশুসহ ২১ জন নিহত হয়েছে।

গাজা উপত্যকা থেকে এএফপি জানায়, সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ইসরাইলি যুদ্ধবিমান নুসিরাত শরণার্থী শিবির ও গাজা নগরীর কাছে দুটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

বাসাল এএফপিকে বলেন, নুসিরাতের কাছে বাস্তুচ্যুতদের আশ্রয় নেয়া  একটি ভবনে ইসরাইলি বোমা হামলায় কমপক্ষে ছয় শিশুসহ ১৫ জন নিহত এবং ১৭ জনেরও বেশি আহত হয়।

তিনি আরো জানান, গাজা নগরীর একটি অ্যাপার্টমেন্টে হামলায় নিহত ছয়জনের মরদেহ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে বেশ ক’জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

দক্ষিণ ইসরাইলে হামাসের আক্রমণ যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে ১৪ মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরাইলের আক্রমণ কয়েক হাজার লোককে হত্যা করেছে এবং উপকূলীয় অঞ্চলকে ধ্বংস করেছে।

সহিংসতা শেষ করার সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টায়, বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদ অবিলম্বে একটি নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

মেনে চলা বাধ্যতাতামূলক নয় এমন রেজুলেশনটি ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করে। তবে সাম্প্রতিক দিনগুলোয়, কয়েক মাস ব্যর্থ যুদ্ধবিরতি আলোচনা পুনরুজ্জীবিত হতে পারে এবং একটি অগ্রগতি অর্জনের লক্ষণ দেখা গেছে।

গাজায় রয়ে যাওয়া ৯৬ জিম্মির পরিবারসহ ৩৪ জন ইসরাইলি সামরিক বাহিনী মৃত বলে দাবি করছে তাদের মুক্তির জন্য চাপ দিচ্ছে।

সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করে এএফপির তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলায়১,২০৮ জন নিহত ও ২৫১ জনকে অপহরণ করে জিম্মি করা হয়।

যার ফলে হয়েছিল, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক। এই গণনায় গাজায় আটক থাকা অবস্থায় মারা যাওয়া বা নিহত হওয়া জিম্মি অন্তর্ভুক্ত রয়েছে।

জাতিসংঘের নির্ভরযোগ্য বিবেচিত ও ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরাইলের আক্রমণে গাজায় কমপক্ষে ৪৪,৮০৫ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

রিটেলেড নিউজ

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

আন্তর্জাতিক ডেস্ক : : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ দিন স্থানীয় সময় সকাল ৮ট...বিস্তারিত


চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্র...বিস্তারিত


সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলে  ভারতের আজমল গ্রুপ শিক্ষাক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে: আচার্য ড. পানিসারি

সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলে ভারতের আজমল গ্রুপ শিক্ষাক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে: আচার্য ড. পানিসারি

মিলন লস্কর, শিলচর (ভারত) : : গুয়াহাটি, আসাম(ভারত)  ৩১ ডিসেম্বর: আজমল পরিবারের মধ্যে সততা,নিষ্ঠা এবং ধর্মপরায়ণা থাকায় উত্তরপূর...বিস্তারিত


গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ কূটনীতিক নিয়োগ 

গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ কূটনীতিক নিয়োগ 

আন্তর্জাতিক ডেস্ক : : যুদ্ধের টেকসই সমাপ্তি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী একটি সংস্থার বে...বিস্তারিত


জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

আন্তর্জাতিক ডেস্ক : : সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভক্ত, কট্টর রক্ষণশীল রাজনীতিক সানায়ে তাকাইচি ম...বিস্তারিত


গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে হামাস: যুক্তরাষ্ট্র

গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে হামাস: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : : গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে হামাস।  মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর