শিরোনাম
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার | ০৫:৪৮ পিএম, ২০২৪-০৯-২৯
মায়ানমারের কারাগারে বন্দি থাকা ৮৫ বাংলাদেশি কারাভোগ শেষে দেশে ফিরছেন। আর রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২৩ জন সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্য স্বদেশে ফিরবেন। কাল (২৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশিরা কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাটে পৌঁছাবেন। একইসঙ্গে এই ঘাট থেকে ১২৩ বিজিপি-সেনা সদস্য মায়ানমারে ফেরত যাবেন। জানাগেছে, ৮৫ জন বাংলাদেশির মধ্যে রয়েছে কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার নাগরিক।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক সালাহ্উদ্দিন বলেন, মায়ানমারে কারাগারে বন্দি থাকা ৮৫ বাংলাদেশি দেশে ফিরবেন। একইসঙ্গে ১২৩ জন বিজিপি এবং সেনা সদস্য মায়ানমারে ফেরত যাবেন। এর মধ্যে ৮ জন সেনা সদস্য এবং ১১৫ জন বিজিপি সদস্য রয়েছে।
ডিসি জানান, বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবকিছু করা হচ্ছে। তবে আন্তঃবিভাগীয় সমন্বয় করে জেলা প্রশাসন, বিজিবি, কোস্ট গার্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, মায়ানমার কর্তৃপক্ষ মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। এ প্রক্রিয়া এর আগেও কয়েক দফা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, রাখাইনে যুদ্ধ চলাকালে নাফনদী পেরিয়ে সীমান্তে বিভিন্ন পয়েন্ট দিয়ে মায়ানমারের সেনাসহ ১২৩ বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয় নেন। কাল তাদেরকে ফেরত পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগে, ১৫ ফেব্রুয়ারি ইনানী নৌবাহিনীর জেটিঘাট থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ৩৩০ বিজিপি, সেনা এবং কাস্টমস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ফেরত পাঠানো হয়েছিল। এরপর ২৫ এপ্রিল কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ২৮৮ সেনা ও বিজিপি ফেরত পাঠানো হয় এবং ১৭৩ বাংলাদেশি নাগরিক ফেরত আসেন। এরপর সর্বশেষ ৮ জুন একই ঘাট থেকে ১৩৪ জন বিজিপি এবং সেনা সদস্য মায়ানমারে ফেরত যায় এবং মায়ানমার থেকে বাংলাদেশে ফেরত আসে ৪৫ জন নাগরিক
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited