শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৩২ পিএম, ২০২১-০৭-২৭
করোনাকালে কঠোর লকডাউন চলাকালে অলিগলির দোকান খোলা, মাস্ক ছাড়া ঘর থেকে বের হওয়া বন্ধসহ নাগরিক সচেতনতা সৃষ্টিতে প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
এসব স্বেচ্ছাসেবককে করপোরেশনের পক্ষ থেকে পরিচয়পত্র, নির্দিষ্ট পোশাক দেওয়া হবে। সম্মানী-ভাতা দেওয়ারও পরিকল্পনা রয়েছে। তাদের নিয়োগসহ তদারকির জন্য গঠিত হয়েছে ৬ সদস্যের কমিটি। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির আহ্বায়ক ও প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন। কমিটিতে সদস্য করা হয়েছে- ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোবারক আলী, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম ও ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, চসিকের সচিব খালেদ মাহমুদ ও মেয়রের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মুহাম্মদ আবুল হাশেমকে।
মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, দুর্যোগকালীন ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে ‘আর্বান কমিউনিটি ভলেন্টিয়ার’দের একটি টিম গঠন করা হবে। এটা দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ও দুর্যোগ ব্যবস্থাপনা আইনেও উল্লেখ আছে। প্রতিটি ওয়ার্ডে ২০০ জন করে ভলান্টিয়ার রাখা যাবে। ওয়ার্ডের পরিধি অনুযায়ী প্রাথমিকভাবে ২৪-৩৫ জন স্বেচ্ছাসেবকের টিম গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছি আমরা।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited