শিরোনাম
এম মুনির চৌধুরী রানা, বেয়ালখালী | ০৮:২৩ পিএম, ২০২৫-০৬-০২
বোয়ালখালী উপজেলায় “স্মারক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজন করা হয়েছে। উপজেলার আদিল কনভেনশন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১ম থেকে ৯ম শ্রেণির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির পুরস্কার তুলে দেওয়া হয়। স্মারক মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরীক্ষা পরিচালনা পর্ষদের সচিব মনিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খান সৌরভ, প্রকৌশলী দিদারুল আলম, কাজী জসিম উদ্দিন, মনজুরুল ইসলাম, ইদ্রিস মিয়া, এস. এম. জিহাদ বাবলু, মনসুর আলী এবং বোয়ালখালী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে। অনুষ্ঠানে ‘স্মারক জিনিয়াস অব বোয়ালখালী’ হিসেবে অনিন্দ্য দাশ ও আদিত্য সরকারকে ঘোষণা করা হয়। তাদের দুইজনকে পরীক্ষা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এক বছরের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited