শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১৬ পিএম, ২০২১-০১-২৫
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, যাদের কোনো জনসম্পৃক্ততা নেই তাদের সিকিউরিটি প্রয়োজন। সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পুলিশি নিরাপত্তা গ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। জনগণের ওপর নির্ভরশীল। আমাদের প্রার্থীর পক্ষে জনগণ আছে। আমাদের প্রার্থীর নিরাপত্তা জনগণ নিশ্চিত করবে। প্রশ্নের জবাবে আহমদ হোসেন বলেন, বিএনপি ষড়যন্ত্রের পার্টি। তারা ঘুম থেকে উঠেই ষড়যন্ত্র দেখে। বিএনপির চোখ কখনও আলো দেখেনা। তাদের চোখ কখনও জনগণ দেখেনা। তারা ষড়যন্ত্রে বিশ্বাস করে। বিএনপি চক্রান্তই দেখবে। তিনি বলেন, জনগণ ক্ষমতার উৎস। জনগণ ভোট দিলে আমরা জিতবো, ভোট না দিলে আমরা হারবো। জনগণের প্রতি আমাদের আস্থা রয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited