শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০৩:২৪ পিএম, ২০২০-০৯-১৭
পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ইদ্রিস মিয়া সড়ক, একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভট্টাচার্য্য সড়ক ও সর্দার পাড়া সড়কের বেহালদশা। দেখে মনে হল রাস্তাগুলো যেন এক একটি মৃত্যুর ফাঁদ! রাস্তা ভেঙ্গে গিয়ে গর্ত সৃষ্টি হয়ে পাশে পুকুরের চারিদিকে বিলিন হওয়ার উপক্রম ! বিগত কয়েক বছর ধরে রাস্তার কোন ধরনের সংস্কার না হওয়ার ফলে ধিরে ধিরে রাস্তা গুলি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিষয়টি ২ নং ওয়ার্ড মেম্বার মোস্তাক কে একাধিকবার এলাবাসী জানালেও রাস্তাটি সংস্কার করার জন্য কোন উদ্যােগ নেয়া হয়নি। ফলে সর্দার পাড়া এবং ভট্টাচার্য্য পাড়ার হাজার হাজার মানুষ চলাচল করতে চরমভাবে দূর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি এলাকার নারী পুরুষের অভিযোগ গত ২/৩ বছর রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে পাশের বড় পুকুরে পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃষ্টি পড়লে ঘর থেকে বের হতে পারেনা সর্দার পাড়া, ভট্টাচার্য্য পাড়ার লোকজন, গাড়িও চলাচল করতে পারে না , কোন রোগী অসুস্থ হলে, বিশেষ করে প্রসূতি মহিলা রোগী কোলে করে নিতে সীমাহীন কষ্ট পুহাতে হয়। এছাডাও ইদ্রিস মিয়া সড়কের পানি নিষ্কাশনের কালভার্ট না থাকায় কয়েক হাজার একর জমিতে জলাবদ্ধতায় চাষাবাদ চরমভাবে ব্যহত হচ্ছে। এবং রাস্তার উপর দিয়ে বর্ষাকালে পানি প্রবাহিত হওয়ায় কাপেটিং, ব্রিক সলিং ও কাচা রাস্তা ভেঙ্গে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে এলাকার জনসাধারনকে চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। এতে সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয় হচ্ছে। এলাকাবাসীরা সড়ক গুলোতে কালভার্ট নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা দূরীকরণ করে চাষাবাদে উপযোগী করার জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্ষা মৌসুমে পানি চলাচলের জন্য কোন কালভার্ট না থাকায় আশে-পাশের এলাকাগুলো জলাবদ্ধতার সৃষ্টি হয়। ২ নং ওয়ার্ডে কয়েকটি গ্রাম পানিতে ডুবে গিয়ে ব্রিক সলিং, কাপেটিং রাস্তাগুলো ভেঙ্গে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়। এলাকাবাসীরা অভিযোগ করেন, এ সড়কে পানি চলাচলের কয়েকটি পুরানো নালা থাকলেও পানি নিস্কাশন হচ্ছে না এলাকার লোকজনের দাবি। বর্ষাকালে এলাকায় জলাবদ্ধতা হয়। ছনহরা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সর্দার পাড়া ভট্টাচার্য্য পাড়ার আশে পাশের বেশ কয়েটি রাস্তার বেহালদশা ! বিগত ১০ বছর ধরে ছনহরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও পাশ্ববর্তী আশিয়া ও বাথুয়া গ্রামের প্রায় ২ হাজার একর জমিতে চাষাবাদ ব্যহত হচ্ছে। এ সড়কের কয়েকটি স্থানের কালভার্ট নির্মিত হলে এলাকাবাসী চাষাবাদ ও বর্ষাকালের জলাবদ্ধতার থেকে মুক্তি পাবে। এ বিষয়ে ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতির সাথে একাধিকবার ফোন করে তার বক্তব্য পাওয়া যাইনি। জানাযায়, ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া রাস্তার মাথা থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া সড়ক, ছিকন খলিফা (রা:) সড়ক থেকে ভাটিখাইন ঠেগঁরপুনি সড়ক পর্যন্ত এবং চাটরা বরিয়া রামহরি দাশ সড়ক হইয়ে কচুয়াই ইউপি‘র ভাইয়েরদিঘির পাড় পর্যন্ত ৩টি সড়ক বৃষ্টি’র পানিতে ভেঙ্গে গিয়ে রাস্তায় কাপেটিং, ব্রিক সলিং উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। এ সড়ক দিয়ে ছনহরা ইউনিয়নসহ আশিয়া, কচুয়াই, ভাটিখাইন ইউনিয়নের জনসাধারনের চলাচলের দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়কে কালভার্ট না থাকায় বর্ষামৌসুমে রাস্তার উপর দিয়ে পানি চলাচল করে থাকে। বিশেষ করে ছনহরা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের ভট্টাচার্য সড়ক সর্দার পাড়ার দ্রুত সংস্কার করে ও কয়েকটি কালভার্ট নির্মাণের জন্য জাতীয় সংসদের মাননীয় হুইপ
আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি , পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী ও সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited