শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৪:৩৫ পিএম, ২০২৫-১১-১৮
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. মো. আবুল কাসেম বলেছেন, দানবীর আব্দুল অদুদ চৌধুরী ছিলেন একজন সাদা মনের মানুষ। তার দানের পরিধি অনেক বড় ও বিস্তৃত। নিজের জন্য কিছু না করে পরের জন্য সবসময় বিলিয়ে দিয়েছেন। তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক ও শিক্ষানুরাগী।
সম্প্রতি রাউজানের ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের রজত জয়ন্তী উৎসব ও দানবীর আব্দুল অদুদ চৌধুরীর অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রজত জয়ন্তী উৎসবের আহ্বায়ক চিত্রশিল্পী কাজী মুহাম্মদ মনসুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিএড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শহিদুল আমিন চৌধুরী। মৃত্তিকা বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ নুরুল হুদা, মুহাম্মদ আলী সিকদার, ব্যাংকার কাজী মাঈনুদ্দিন, প্রফেসর গিয়াস উদ্দিন চৌধুরী, প্রফেসর মো. নাছির উদ্দিন, প্রফেসর মো. সালাউদ্দিন চৌধুরী, আশরাফুল আলম, ব্যাংকার মো. শওকত হোসেন, ইঞ্জিনিয়ার আবু জাকারিয়া, মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।
এর আগে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল স্মরণিকা দীপ্রলোক'র মোড়ক উন্মোচন, 'সৃজনশীলতা মেধার বিকাশ ঘটায়' শীর্ষক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন এবং পরে সহপাঠী ৯৭ সদস্যদের নিয়ে গান, আবৃত্তি, আড্ডা ও মোটিভেশনাল স্পিচ, কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited