শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২৩ পিএম, ২০২১-০৩-১৮
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ(১৮ মার্চ) দুপুরে ২য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১১ মার্চ ফরহাদ হোসেন রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর হাকিম আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার এসআই আয়ুব আলী। কিন্তু রুবেল অসুস্থ থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি।
সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, ফরহাদ হোসেন রুবেলকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ৯ মার্চ নরসিংদীর আদিয়াবাদ শেরপুর কান্দাপাড়া চরাঞ্চল এলাকায় ফুফুর বাসা থেকে রুবেলকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। এর আগে ৬ মার্চ চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে যায় রুবেল। এ ঘটনায় সেদিন রাতেই কোতোয়ালী থানায় মামলা করেন জেলার মো. রফিকুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited