শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০৬:৫৫ পিএম, ২০২৪-১১-১৬
চট্টগ্রামের বারইয়ারহাটে র্যাব-৭ এর সিপিসি-১ ফেনী ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ২জনকে গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়।
এবিষয়ে র্যাব-৭, চট্টগ্রাম এর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী একটি বাসযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি হতে রংপুরের দিকে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজারের গ্রীন টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক শ্যামলী পরিবহনের একটি বাস থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে ০২ জন ব্যক্তি গাড়ি থেকে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা দু'জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার জামতলী ইসলাম কলোনীর আঃ হান্নানের ছেলে মোঃ নুরুজ্জামান (৩৭) ও অপরজন একই এলাকার জামতলী বাঙ্গালীপাড়ার মৃত আঃ ছামাদের ছেলে আঃ হান্নান (৩৯)। পরে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাঁদের দেখানো ও শনাক্তমতে বাসের মালামাল রাখার বক্সের ভিতরে বিশেষ কৌশলে রাখা পাঁচটি সাদা প্লাস্টিকের বস্তা হতে (৫৮) আটান্ন কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়। র্যাবের দাবী, গ্রেফতারকৃত আসামিরা সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে কম দামে সংগ্রহ করে বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের নিকট বেশিদামে বিক্রি করতো। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য নয় লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করার বিষয়ে 'দৈনিক আমাদের চট্টগ্রাম'কে সত্যতা নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited