শিরোনাম
আনোয়ারা, প্রতিনিধি :: | ১০:১১ পিএম, ২০২১-০১-০১
বিয়ের বাকী আর সপ্তাহখানিক । পরিবারের আশা বাড়ির মেয়ের বিয়ে হবে অতি ধুমধামের সাথে। বিয়ের বাধ্য বাজবে জান্নাতুন নাঈমা আছমা (২০)। বর্ণীল আয়োজনে চলছে বিয়ের মহা উৎসবের আয়োজন। ইতি মধ্যে শেষ করেছে বর-কনের উভয়ের কেনা-কাটা।
কিন্তু গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে জান্নাতুন নাঈমা আছমা। আত্ব হত্যাই যেন সব শেষ। সেই বিয়ে বাড়ীতে এখন সানাইয়ের পরিবর্তে বেজে উঠেছে বিষাদের করুণ সুর। আত্মহত্যার শিকার তরুণী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তম হাটের শীর্ষ ব্যবসায়ী জামাল উদ্দিনের কন্যা। ঘটনার পর পুলিশ এসে নিহতের সুরতহাল তৈরী করে । শুক্রবার ভোরে তার দাফন সম্পন্ন হলেও এই ঘটনায় পুরো পরিবার নির্বাক বলে জানা গেছে। পরিবারের সাথে মুঠো ফোনে বারবার যোগাযোগ করা হলেও নিহতের পিতা ব্যবসায়ী জামাল উদ্দিনের কোন বক্তব্য পাওয়া যায়নি।
থানা সূত্র জানা যায়,গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ব্যবসায়ী জামাল উদ্দিনের পরিবার থেকে ফোন করে থানায় আত্মহত্যার ঘটনাটি জানালে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে। পরিবারের বিভিন্ন সূত্র জানা যায়, জান্নাতুল নাঈমার পরিবারের লোকজন জানায় আগামী ৭ জানুয়ারী চট্টগ্রামের একটি বিলাস বহুল কমিউনিটি সেন্টারে ধুমধাম আয়োজনে তার বিয়ের দিনক্ষণ ঠিক হয়। ইতি মধ্যে আছমার উপস্থিতিতে বিয়ের বাজারও সম্পন্ন হয়। কিন্তু বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলে সে আত্মহত্যা করে।
আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, উপজেলার বটতলী এলাকার এক তরুণীর আত্মহত্যার ঘটনাটি জানালে পুলিশ গিয়ে লাশের সুরতহাল তৈরী করে। এ ব্যাপারে আনোয়ারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited