শিরোনাম
ঢাকা অফিস : | ০২:৫১ পিএম, ২০২২-০৪-০৫
সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এ ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
পরীক্ষায় ৯২ দশমিক ৫ সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী। তার মোট প্রাপ্ত নম্বর ২৯২ দশমিক ৫।
মন্ত্রী জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। এবারের পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। ফলাফল অনুযায়ী সরকারি কলেজে ১ হাজার ৮৮৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৪৫ জন ছাত্রী ভর্তি হতে পারবেন।
এর আগে শুক্রবার (১ এপ্রিল) এমবিবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হয়। সারাদেশে ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে হয় এ পরীক্ষা হয়। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিক্যাল ও একটি ডেন্টাল কলেজ ছিল।
দেশব্যাপী সরকারি মেডিক্যাল কলেজে মোট ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে পরীক্ষা দিতে আবেদন করেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী।
এছাড়া বেসরকারি মেডিক্যাল কলেজের আসন সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited