চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

তারুণ্যের উৎসবে ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা উন্মোচন

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৬:৫৮ পিএম, ২০২৬-০১-২৬

তারুণ্যের উৎসবে ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা উন্মোচন

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে রাঙামাটির ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের শক্তিকে উজ্জ্বল করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়, এতে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে তাদের দক্ষতা ও উদ্যম প্রদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লন্ডনপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সেলিম হায়দার বলেন, আমি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি বিশেষ প্যানেল গঠনের উদ্যোগ নিতে চাই। এই প্যানেলের মাধ্যমে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করা হবে। এতে পিছিয়ে পড়া শিক্ষার্থীরাও উৎসাহিত হবে এবং আরও ভালো ফলাফল করার আগ্রহী হয়ে উঠবে। তিনি বলেন, এবার তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন নাও হতে পারে, তবে আগামীবার দেশে এলে বিষয়টি কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমি চাই, এই স্কুলের ছেলে-মেয়েরা ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক এবং সমাজে অবদান রাখুক। বিশেষ অতিথি এডভোকেট কাজী মঈনুল ইসলাম বলেন, যদিও বর্তমানে আমি আইন পেশায় নিয়োজিত, জীবনের শুরু শিক্ষকতা দিয়েই করেছি। দীর্ঘ ১৭ বছর শিক্ষকতা করেছি এবং তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের সঙ্গে আবারও মিশতে সুযোগ করে দিয়েছে, যা আমি অত্যন্ত আনন্দের সঙ্গে অনুভব করছি। শিক্ষার মান উন্নয়ন ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তায় আমি বিনা স্বার্থে পাশে থাকব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবলী কান্তি চাকমা বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছর নিয়মিতভাবে আয়োজন করা হয়। খেলাধুলা শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত; এটি শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহনশীলতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণই মূল উদ্দেশ্য; জয়-পরাজয় নয়। যারা এবারে জয়ী হননি, তারা আগামী প্রতিযোগিতায় সুযোগ পাবেন। একজন অভিভাবক বলেন, আমার সন্তান এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দিত। এমন আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। আমরা অভিভাবকরা চাই, বিদ্যালয় ভবিষ্যতেও নিয়মিত এই ধরনের প্রতিযোগিতা আয়োজন চালিয়ে যাক।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর