শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:১৮ পিএম, ২০২৪-১১-০৫
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দৈনিক কর্ণফুলী পত্রিকার মফস্বল প্রতিনিধি সম্মেলন। মঙ্গলবার নগরীর চকবাজার কলেজ রোড এলাকার একটি রেস্টুরেন্টে সকালে এই সম্মেলন শুরু হয়। এতে পুরো চট্টগ্রাম বিভাগের জেলা ও উপজেলা প্রতিনিধি ছাড়াও পত্রিকাটির বিজ্ঞাপন প্রতিনিধি ও পাঠকরা অংশ নেন।
দৈনিক কর্ণফুলী পত্রিকার স¤পাদক ও প্রকাশক আফসার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর, সাবেক এমপি ও পত্রিকাটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও দৈনিক কর্ণফুলী পত্রিকার সহ-স¤পাদক মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দৈনিক কর্ণফুলী পত্রিকার উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম ও অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক মাহফুজুল আলম প্রমুখ।
সম্মেলনে পত্রিকা কর্তৃপক্ষ মান ধরে রাখার পাশাপাশি জন সংশ্লিষ্ট খবর সংগ্রহ ও প্রকাশে ভবিষ্যতে ভূমিকা রাখতে প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, পত্রিকা পাঠকদের ধ্যান ধারণা জ্ঞান সবকিছুতে পরিবর্তন এনেছিল দৈনিক কর্ণফুলী। দৈনিক কর্ণফুলী চট্টগ্রামে চিন্তার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিল। ফ্যাসিবাদের কবলে পড়ে পত্রিকাটি এতদিন পাঠক শুভানুধ্যায়ীদের কাছ থেকে দূরে ছিল।
তিনি বলেন, প্রত্যেক প্রতিনিধিকে সততা অর্জন এবং নির্লোভ নিরহংকারী হতে হবে। এই দুটি থাকলে কর্ণফুলী পত্রিকা আবারও নতুন উদ্যমে এগিয়ে যাবে। আগামী ১৭ নভেম্বর (রবিবার) পত্রিকার ৩০তম বছর পূর্তি উপলক্ষ্যে নতুন করে যাত্রা শুরু হবে, ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে পত্রিকার স¤পাদক আফসার উদ্দিন চৌধুরী বলেন, এই পত্রিকার সব কিছু নির্ভর করবে প্রতিনিধিদের ওপর। এই পত্রিকাকে আপনারা যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনাদের লেখালেখির ওপর নির্ভর করবে এই পত্রিকার ভবিষ্যৎ। আপনারা পত্রিকার মান ধরে রাখতে পারলে এবং সঠিক খবর দ্রুততার সাথে পাঠকের কাছে পৌঁছাতে পারলে দৈনিক কর্ণফুলী নতুন পদযাত্রায় আবারো জনপ্রিয় হয়ে উঠবে।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited