শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৪:৫১ পিএম, ২০২০-১১-০৮
লোহাগাড়ায় অবৈধ বিবিধ চিরাই কাঠসহ রিলাক্স পরিবহন নামের একটি গাড়ি আটক করেছে পদুয়া বনবিভাগ। ৮ নভেম্বর সকালে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি পদুয়া ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক নিশ্চিত করেছেন। জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত সময়ে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনায় পদুয়া সহকারী বনসংরক্ষক কর্মকর্তা শওকত ইমরান আরাফাত, পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সহযোগীতায় পদুয়া ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা মোজাম্মেল হকের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ফরেষ্ট চেক ষ্টেশন বার আউলিয়া নামক স্থানে চট্টগ্রাম অভিমুখী রিলাক্স পরিবহন (যাহার নং চট্টমেট্রো- ব ১১-১২৯২) গাড়ীটি থামিয়ে গাড়ীর বক্সে তল্লাশি চালিয়ে অবৈধ বিবিধ চিরাই কাঠ জব্দ করা হয়। এসময় রিলাক্স পরিবহন গাড়িটি আটক করা হয়। পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অবৈধ বিবিধ চিরাই কাঠ পাচারকালে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছি। কাঠগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে রিলাক্স পরিবহন যোগে পাচার করছিল। রবিবার সকালে বিভাগীয় বন কর্মকর্তা সাইফুল ইসলাম স্যারের নির্দেশে পদুয়া স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হকের নেতৃত্বে বনবিভাগের একটি টিম রিলাক্স পরিবহনে বক্সের ভিতরে তলাশি চালিয়ে অবৈধ চিরাইকৃত কাঠসহ গাড়িটি জব্দ করা হয়।এ ব্যাপারে বন মামলা নং ০৩/পি.এস অব ২০২০-২১ রুজু করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। বর্তমানে রিলাক্স পরিবহন গাড়িটি বনবিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited