চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নগরে টিকার দ্বিতীয় ডোজ ৮ এপ্রিল শুরু

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১১ পিএম, ২০২১-০৩-২৯

নগরে টিকার দ্বিতীয় ডোজ ৮ এপ্রিল শুরু

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। আজ (২৯ মার্চ) দুপুরে এ তথ্য জানান তিনি।

সিভিল সার্জন বলেন, ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার ডোজ টিকা মজুদ আছে। সেখান থেকেই দ্বিতীয় ডোজের কার্যক্রম চালানো হবে। পাশাপাশি প্রথম ডোজ প্রদানের প্রক্রিয়া চলমান থাকবে। এদিকে, করোনার সংক্রমণ বাড়লেও কমতে শুরু করেছে টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা। সর্বশেষ রোববার (২৮ মার্চ) চট্টগ্রামে টিকা গ্রহণ করেছেন ১ হাজার ২৫৮ জন। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় অবস্থিত বিভিন্ন টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করেছেন ৭৬২ জন এবং ১৪ উপজেলায় টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিয়েছেন ৪৯৬ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, রোববার সীতাকুণ্ড উপজেলায় সর্বোচ্চ ৬৭ জন টিকা গ্রহণ করেন। এছাড়া হাটহাজারী ও সন্দ্বীপ উপজেলায় সর্বনিম্ন ১০ জন করে টিকা গ্রহণ করেছেন। এইদিন ফটিকছড়ি উপজেলায় একজনও টিকা গ্রহণ করেননি। অন্যান্য উপজেলায়ও টিকা গ্রহণে আগ্রহীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।

প্রথমদিকে টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় থাকলেও আগ্রহীর সংখ্যা কমে যাওয়ার  কারণ হিসেবে মেডিসিন বিশেষজ্ঞ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান বাংলানিউজকে বলেন, বিষয়টি এমন নয় যে মানুষের মধ্যে আগ্রহ কমে গেছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বয়স নির্ধারণ করা হয়েছে। টিকা নিতে ওই বয়সের মানুষের সংখ্যা ক্রমশ কমে এসেছে। তাই টিকা গ্রহীতার সংখ্যাও কমেছে।  

দ্বিতীয় ডোজ চালু হলে এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বয়সসীমার সীমাবদ্ধতা তুলে দিলে আবারও টিকা গ্রহীতার সংখ্যা বাড়বে বলে মনে করেন তিনি।

একই মত পোষণ করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, নির্দিষ্ট বয়সসীমা থাকার কারণে আপাতদৃষ্টিতে আগ্রহীর সংখ্যা কমেছে বলে মনে হচ্ছে। বসয়সীমা কমানো হলে আগ্রহীদের সংখ্যা কমেছে কিনা তা বুঝা যাবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর