শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৪:২৭ পিএম, ২০২৫-১১-১৮
বান্দরবানের লামায় অবৈধ ইটভাটায় অভিযানে বাধা দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এবি পার্টির নেতাসহ ১১ জনের নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় আরও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
১৮ নভেম্বর লামা থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। মামলায় এবি পার্টির কেন্দ্রীয় পর্যটন বিষয়কসহ সম্পাদক এবি ওয়াহিদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হককে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- মিজবাহ উদ্দিন মিন্টু (৪৮), মো. মহিউদ্দিন (৪০), শওকত ওসমান (৪০), মুজিবুল হক চৌধুরী (৫০), খাইয়ের উদ্দিন মাস্টার (৫০), মিজান, জলিল, আলম মেম্বার ও জহির। তাদের অধিকাংশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং ইটভাটার মালিক।
মামলার এজাহারে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশে রোববার লামা উপজেলার পাগলিছড়া ও ফাইতং এলাকার অবৈধ ইটভাটায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সহযোগিতায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম। এই অভিযানে এবি পার্টির নেতা এবি ওয়াহিদ ও এনসিপি নেতা এরফানুল হকের নেতৃত্বে ইটভাটা মালিকদের লোকজন বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে অভিযান বন্ধ রেখে তারা ফিরে যেতে বাধ্য হন।
এ বিষয়ে এনসিপির বান্দরবান জেলা সমন্বয়ক শহীদুল ইসলাম সোহেল ঢাকা পোস্টকে জানান, অভিযুক্ত কেউ নিজেদের ব্যক্তি স্বার্থে এনসিপির নাম ব্যবহার করলে এটা একান্ত তাদের বিষয়। এখানে দলের নাম ব্যবহার সরকারি কাজে বাধা প্রদানের দায় এনসিপি বান্দরবান জেলা নেবে না।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জমির উদ্দিন। তিনি বলেন, অভিযানের শুরুতে অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছি। পরে আরও কয়েকটিতে অভিযানে গেলে ইটভাটা মালিকরা তাদের শ্রমিক দিয়ে বিভিন্নভাবে বাধা দেয়।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited