শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০২:০১ পিএম, ২০২২-০৪-১০
পার্বত্য চট্টগ্রামের গহীন অরন্যে খাদ্য সংকটের ফলে প্রায় সময় লোকালয়ে প্রবেশ করে নানাধরনের ক্ষতিকর উপদ্রব করে আসছে বন্যহাতির পাল। রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড়ী এলাকায় বন্য হাতির উপদ্রব অনেকটা বৃদ্ধি পেয়েছে। প্রায় সময় ঘটছে নানা ধরণের দুর্ঘটনা। মানুষের ঘরবাড়িতে আক্রমণ করছে বন্যহাতির পাল। এছাড়া প্রায়ই ঘটছে হাতির আক্রমণে প্রাণহানির ঘটনা।
হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের উদ্যোগে কাপ্তাইয়ে শুরু হলো সোলার ফেন্সিং নির্মাণ কাজ। সম্প্রতি কাপ্তাইয়ের নৌবাহিনী সড়কের পাশে গিয়ে দেখা যায়, হাতি চলাচলের পথে সোলার ফেন্সিং নির্মাণ কাজে ব্যস্ত সময় পার করছে শ্রমিক ও বনবিভাগের সদস্যরা।
কাপ্তাই বনবিভাগ সূত্রে জানা যায়, প্রায় ৮ কিলোমিটার জুড়ে চলছে এই ফেন্সিং নির্মাণ কাজ। যা আগামী ২ মাসের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সোলার ফেন্সিং সিস্টেম সম্পর্কে আরো জানা যায়, এটি এমন একটি আধুনিক প্রযুক্তি, যার দ্বারা বন্য হাতির পাল লোকালয়ে আসতে চেস্টা করতে চাইলে সোলার ফ্যানসিং এর হালকা বৈদ্যুতিক শক খেয়ে চলে যাবে, তবে এতে বন্য হাতির প্রাণহানি ঘটবেনা।
কাপ্তাইয়ে সোলার ফেন্সিং নির্মাণে দায়িত্বপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাজুল ইসলাম আকাশ জানান, এই সোলা ফেন্সিং নির্মাণে ৮ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৮ শতটি পিলার নির্মাণ করা হবে এবং প্রতিটি পিলার মাটির নিচে ৩ ফিট এবং উপরে ৭ফিট সহ মোট ১০ ফিট উচ্চতা। এছাড়া বর্তমানে প্রায় ৫০ টির অধিক পিলারের কাজ সম্পন্ন হওয়ার পথে এবং বাকী পিলার গুলোর কাজ চলমান রয়েছে বলে তিনি জানান।
এদিকে শুক্রবার এই সোলার ফেন্সিং নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন রাঙামাটি জেলা বন সংরক্ষকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক জানান, প্রাকৃতিক বন ও জীব বৈচিত্রে ভরপুর অপার সৌন্দর্যের লীলাভূমি এই কাপ্তাই। কাপ্তাইয়ের গভীর জঙ্গলে রয়েছে বেশ কয়েকটি বন্য হাতির পাল। অনেক সময় খাবার না পেয়ে তারা লোকালয়ে চলে আসে এবং মানুষের ঘরবাড়ির ক্ষতিসাধন করে। তাই বনবিভাগের উদ্যোগে বন্যহাতির অভায়ারণ্য জায়গাগুলো চিহ্নিত করে সেখানে বিভিন্ন কলাগাছ ও হাতির খাবার বৃদ্ধি করার পাশাপাশি, হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে এই সোলার ফেন্সিং নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এতে বন্য হাতি লোকালয়ে আসার প্রবনতা অনেকটা কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, ইতিমধ্যে কাপ্তাইয়ে সোলার ফেন্সিং নির্মাণ কাজ শুরু হয়েছে। হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে এই সোলার ফেন্সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।
এদিকে কাপ্তাইয়ের গ্লোবাল ভিলেজ’র কয়েকজন সদস্যের সাথে কথা হলে তারা জানান, হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে এই সোলার ফেন্সিং এর পাশাপাশি বন্য হাতির বাসস্থান কিংবা খাবার সংকট দূর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে তাহলে সফলতা পাওয়া সম্ভব হবে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited