শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৯ পিএম, ২০২৬-০১-১৮
বন্দরনগরী চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে খাল ও নালা রক্ষায় নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, খালে ও যত্রতত্র ময়লা ফেলা বন্ধ না হলে কোনো উন্নয়ন প্রকল্পই কাঙ্ক্ষিত সুফল দেবে না। জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতা ও সম্মিলিত দায়িত্ববোধ অত্যন্ত জরুরি। রোববার (১৮ জানুয়ারি) নগরীর রসুলবাগ আবাসিক এলাকা সংলগ্ন খালপাড় পরিদর্শনকালে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একসময় এই খালপাড় এলাকায় সড়কের ওপর উন্মুক্তভাবে ময়লা ফেলা হতো, যা শুধু এলাকার সৌন্দর্য নষ্ট করছিল না, বরং জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছিল। ময়লার কারণে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিল। তিনি আরও বলেন, অবৈধভাবে রাস্তায় ময়লা ফেলা বন্ধ করতে আমরা নিয়মিত ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। যেখানে অবৈধভাবে ময়লা ফেলা হচ্ছিল, সেই স্থানটি সংস্কার করে পুনরায় সড়ক চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। নগরকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাখতে খালপাড়ে কিংবা যত্রতত্র ময়লা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, খাল হচ্ছে নগরীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। খাল দখল বা খালে ময়লা ফেলার কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই নগরবাসীকে অবশ্যই নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে। তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর খাল, নালা ও ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করেছে এবং যারা পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি বলেও তিনি উল্লেখ করেন।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited