শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:৩৭ পিএম, ২০২২-০১-৩১
ইরাককে হারিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে বাছাইপর্ব পেরিয়ে কাতার বিশ্বকাপে পা রাখলো ইরান।
ইরানের রাজধানী তেহরানে বৃহস্পতিবার এশিয়া অঞ্চলের বাছাইয়ে ‘এ’গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। ৪৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন পোর্তোর ফরোয়ার্ড থারেমি।
এই নিয়ে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল ইরান। একই দিন লেবাননকে ১-০ গোলে হারিয়ে এই গ্রুপ থেকে বিশ্বকাপের পথে আরেক অনেকটা এগিয়ে গেছে দক্ষিণ কোরিয়া।
সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে শীর্ষে আছে ইরান। সমান ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ কোরিয়া। তিন নম্বরে থাকা সংযুক্ত আরব আমিরাতের পয়েন্ট ৯।
অন্যদিকে মেলবোর্নে 'বি' গ্রুপের ম্যাচে ভিয়েতনামকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও এখনও তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। সাত ম্যাচে তাদের পয়েন্ট ১৪। চীনকে ২-০ গোলে হারানো জাপান সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। শীর্ষে আছে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট পাওয়া সৌদি আরব।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited