শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১২:৫৮ পিএম, ২০২২-০৪-১৯
ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল দুজনই তরুণ প্রতিভাবান অভিনয়শিল্পী। অভিনয়ের কারণে প্রশংসিতও হয়েছেন তারা। এবার তারা একসঙ্গে নতুন সংসার জীবন শুরু করেছেন। তবে তা বাস্তবে নয়, অভিনয়ের প্রয়োজনেই এমনটি ঘটেছে।
এটি একটি নাটকের গল্প। নাটকটির নাম ‘চমন বাহার’। পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকে জোভানের নাম বাহার আর কেয়া পায়েলের নাম চমন। গ্রাম থেকে বিয়ে করে এসে ঢাকায় সংসার পেতেছে তারা।
চমন ও বাহারের নতুন সংসার সম্পর্কে নির্মাতা সৌখিন বলেন, সংসার জীবনে এসে তারা একে অপরকে নতুন করে আবিষ্কার করতে থাকে। যার বেশিরভাগই সমস্যা। যেমন সবচাইতে বড় সমস্যা, বাহার স্বভাবে একটু কৃপণ প্রকৃতির অন্যদিকে চমন বেশি কথা বলে। চমন মনমতো সবকিছু করতে পারে না বাহারের হিসেবী স্বভাবের কারণে। আবার চমনের বেশি কথা বলার কারণে বিরক্ত বাহার। এভাবে এগোতে থাকে নাটকের গল্প।
সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকে দেখা যাবে, দিনে দিনে চমন-বাহারের সংসার পুরনো হয় আর তাদের মধ্যে ভালোবাসা কমতে শুরু করে, সমস্যাই প্রকট হয়ে দাঁড়ায়। নির্মাতা বলেন, নাটকের প্রাথমিক অংশ এমনটাই। তবে গভীরতা রয়েছে এতে। সংসার ও জীবনবোধ উঠে আসবে এই গল্পে।
যেমন একটি বার্তা দেয়ার চেষ্টা করেছি, যাকে ভালোবাসতে হয়, তার গুণগুলোকে শুধু ভালোবাসলেই চলে না, দোষগুলোকেও ভালোবাসতে হয়। কারণ গুণগুলো যার, দোষগুলোও তার। গুণ ও দোষ মিলিয়েই পরিপূর্ণ মানুষ। আসছে ঈদে নাটকটি উন্মুক্ত হচ্ছে ইউটিউব চ্যানেলে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited