চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সীতাকুণ্ডের প্রতারক ইব্রাহিম খলিলের একদিনের রিমান্ড মঞ্জুর

মীর মামুন (সীতাকুণ্ড) :    |    ০৬:০৯ পিএম, ২০২০-০৯-২২

সীতাকুণ্ডের প্রতারক ইব্রাহিম খলিলের একদিনের রিমান্ড মঞ্জুর

সীতাকুণ্ডের চিহ্নিত প্রতারক, অসংখ্য মানুষের সাথে প্রতারণাকারী মোঃ ইব্রাহিম খলিলের জামিনের আবেদন বাতিল করে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। সীতাকুণ্ড থানায় দায়েরকৃত দুটি আইসিটি মামলায় দায়েরকৃত মামলায় মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ খন্দকার এ আদেশ প্রদান করেন।
জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের বাসিন্দা আবদুল হাদীর ছেলে মোঃ ইব্রাহিম খলিল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। এই পরিচয়ে সে প্রেসক্লাবের সদস্য হবার জন্য আবেদন করে। কিন্তু সাংবাদিকরা এলাকায় তার হাতে নাতে গরু চুরিতে ধরা পড়া ও প্রতারণার কাহিনী জেনে ক্লাবের সদস্য না করায় সে ক্ষিপ্ত হয়ে উঠে। 
গত ৭মে সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম.আল মামুন সীতাকুণ্ড প্রেসক্লাবের নতুন ভবনের কাজ পরিদর্শনে এসে ক্লাবভবনের পাশে গাইডওয়াল নির্মাণের জন্য সাত লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন। প্রতারক, ভূমিদস্যু ইব্রাহিম খলিল উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিক নেতৃবৃন্দের পরিদর্শনের ছবি সংযুক্ত করে ‘উপজেলা চেয়ারম্যানের ভূমিদস্যুরা পেল গাইড ওয়াল’ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন । 
এ ঘটনায় প্রেসক্লাব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম.হেদায়েত বাদি হয়ে ইব্রাহিম খলিলের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করেন। এরপর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি এম. সেকান্দর হোসাইনকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ষ্ট্যাটাস দেয় খলিল। এতে তিনিও একটি আইসিটি মামলা দায়ের করেন। এসব মামলায় গত ১৩ সেপ্টেম্বর খলিলকে গ্রেপ্তার করে ফৌজদারহাট ফাঁড়ি পুলিশ। গত বুধবার খলিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেন। 
এরপর গতকাল মঙ্গলবার খলিল আবারো জামিনের আবেদন করে। কিন্তু তার ৫ দিন করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন মামলা দুটির আই.ও এস.আই হারুনুর রশিদ ও এস.আই মোঃ সাইফুল। শুনানী শেষে বিজ্ঞ আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির পাঠাগার সম্পাদক ও সুপ্রীম কোর্টের আইনজীবি মোঃ আলী আকবর সানজিদ। 
মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার এস.আই মোঃ হারুনুর রশিদ জানান, মঙ্গলবার বিজ্ঞ আদালত প্রতারক খলিলের জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। এ সংক্রান্ত নথিপত্র আসার পর তাকে রিমান্ডে আনা হবে।

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর