শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৪ পিএম, ২০২১-০৫-২৬
নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক চরপাথরঘাটা এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (বন্দর) বিভাগ বন্যপ্রাণী হাতির ২টি দাঁতসহ ২ জনকে গ্রেফতার করেছে । মঙ্গলবার (২৪ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমা। উদ্ধারকৃত দাঁত দুইটির প্রতিটির দৈর্ঘ্য লম্বায় ২৪ ইঞ্চি তথা দুই ফুট। প্রতিটি দাঁতের ওজন এক কেজি ৮০০ গ্রাম, এ ছাড়া প্রতিটি দাঁতের উপরের অংশ ১৩ ইঞ্চি সাদা এবং নিচের অংশের ১১ ইঞ্চি হলদে রংয়ের। গ্রেফতারকৃতরা হলেন- কর্ণফুলী থানার বড় উঠান মৌলানা মহিবুল্লা খান বাড়ির জমির আহম্মদের ছেলে মো.জানে আলম(৩৮) ও বাশঁখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন ওয়ার্ড ৬ নম্বর ওয়ার্ড নাকমুড়া হাজী আবদুল খালেক বাড়ির মৃত আবদুল খালেকের ছেলে মো.আমিন উল্ল্যাহ(৫৮)। থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৪ মে) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার মইজ্জারটেক চরপাথরঘাটার পূর্বপাশে পাকা রাস্তার উপর কয়েকজন লোক বন্যপ্রাণীর অংশ বিশেষ বিক্রয়ের জন্য অবস্থান করছেন। এরপর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই স্থানে পুলিশ উপস্থিত হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। এরপর তাদেরকে তল্লাশি করে বাজার করার দুইটি ব্যাগ থেকে হাতির দাঁতগুলো উদ্ধার করা হয়। এই সময় তারা বন্যপ্রাণী হাতির দাঁত হেফাজতে রাখার কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তাদের বিরুদ্ধে মঙ্গলবার (২৫ মে) সকাল ১১ টার দিকে কর্ণফুলী থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইন-২০১২ এর ৩৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর জানান, হাতির দাঁত বাঁশখালী থেকে
কর্ণফুলীতে বিক্রির জন্য আনা হচ্ছে এরকম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতির দুইটি দাঁতসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited