চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আমাদের ডেস্ক :    |    ০৮:১৫ পিএম, ২০২৪-০৯-২৮

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়। অশান্ত পাহাড়ে ফিরতে শুরু করেছে শান্তি। তবে এখনো অদৃশ্য অজানা আতঙ্ক কাটেনি পাহাড়ি-বাঙালিদের মধ্যে। খাগড়াছড়িতে শান্তি ফেরাতে চেষ্টা অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে স্থানীয়দের মধ্যে দফায় দফায় বৈঠক করছে স্থানীয় প্রশাসন।
এদিকে স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে, খাগড়াছড়ি ও দীঘিনালায় সাম্প্রতিক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে ৩ জন নিহত ২০ আহতসহ ৮৭টি স্থায়ী ও সড়কের পাশে ভ্রাম্যমান ৯৪ ব্যবসায়ীদের দোকান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। লুট-পাট করে নিয়ে যাওয়া হয় ২৬টি দোকানের মালামাল। অগ্নিসংযোগ করা হয় গণপরিবহনেও ব্যাটারিচালিতি ইজিবাইক, সিএনজি, মোটর সাইকেলসহ ২০ গাড়িতে। ভাংচুর ও লুটপাট করা হয়েছে ২৬টি দোকানে। এর মধ্যে স্থায়ী দোকানের মধ্যে বাঙ্গালীদের ৩০টি ও পাহাড়ীদের ৫৭টি দোকান রয়েছে।
লুট-পাট হওয়া মোবাইলের দোকান তারেং-এর স্বত্তাধিকারী কুসুম চাকমা বলেছেন, ‘আমার দোকানে ভাংচুর করে মোবাইলসহ ইলেকট্রনিক্সের সব মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ার এবং বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে সেদিনের সহিংসতার ক্ষত চিহ্ন। দোকান পাটের মালামাল ভস্মীভূত অবস্থায় পড়ে আছে।
সেখানে গত কয়েকদিন আগেও সাজানো গোছানো ছিল দোকান পাট। ক্রেতা-বিক্রেতাদের পদচারনায় মুখরিত ছিল। এখন বিষাদে পরিণত হয়েছে। কয়েকটি দোকানের মালিক নতুন করে অবকাঠামো তৈরি করতে কাজ করছেন। অনেকেই জানিয়েছেন হতাশার কথা। ধারদেনা করে ঘুরে দাঁড়াবেন-তারও উপায় নেই। অনেকে আবার আগের ঋণ কি করে পরিশোধ করবেন তা নিয়েও চিন্তিত। লারমা স্কয়ার এবং বাস টার্মিনালে পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের লোকজন ব্যবসা করতেন। বোয়ালখালী বাস টার্মিনালের পাহাড়িকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক দিপন চাকমা বলেছেন, উপার্জিত সব অর্থ ব্যয় করে গত কিছুদিন হলো নতুন করে দোকান তৈরি করেছেন। দোকানে মালামাল ভরপুর ছিল। দোকানটি ছিল তার একমাত্র আয়ের উৎস। সহিংসতায় তার দোকান পুড়ে অন্তত ৪০/৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সহায় সম্বল হারিয়ে তিনি এখন নিঃস্ব। এখন তিনি কি করবেন, কিভাবে পরিবারের ভরণপোষণ চালাবেন, তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর