চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

হোপের সেঞ্চুরিতে সহজ জয় উইন্ডিজের

স্পোর্টস ডেস্ক :    |    ১১:৫৩ এএম, ২০২১-০৩-১১

হোপের সেঞ্চুরিতে সহজ জয় উইন্ডিজের

শাই হোপের ১১তম ওয়ানডে সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার নর্থ সাউন্ডে পাওয়া সহজ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা।

২০২৩ বিশ্বকাপে ওঠার লড়াইয়ে সুপার লিগে নিজেদের চার ম্যাচে প্রথম জয়ে ১০ পয়েন্ট পেয়েছে ক্যারিবিয়ানরা। বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল তারা।

শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। একশ ছাড়ানো জুটিতে শুরুটা দারুণ হয় তাদের। ২০তম ওভারের দ্বিতীয় বলে দিমুথ করুণারত্নেকে ফিরতি ক্যাচ ধরে ১০৬ রানের জুটি ভাঙেন অধিনায়ক কিয়েরন পোলার্ড। ৫৮ বলে ফিফটি করে লঙ্কান অধিনায়ক আউট হন ৫২ রান করে।

পোলার্ডের পরের ওভারে আরেক ওপেনার দানুশকা গুনাথিলাকাও ফিরে যান। অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে তিনি আউট হন ৫৫ রানে। ৬১ বলে ৫৫ রান করেন গুনাথিলাকা। পোলার্ডের সম্ভাব্য রান আউটের থ্রোয়ে তিনি বলের সামনে দাঁড়িয়ে যান স্ট্রাইকিং প্রান্তে থেকে।  

দুই ওপেনারের আউটে ছন্দ হারায় শ্রীলঙ্কা। এরপর জীবনের প্রথম ওয়ানডে খেলতে নামা আশেন বান্দারার ফিফটি কেবল প্রতিরোধ গড়ে। ৫৯ বলে হাফ সেঞ্চুরি করার পরের বলে আউট হন তিনি ৫০ রানে।

৪৯ ওভারে লঙ্কানদের ২৩২ রানে গুটিয়ে দিতে উইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট নিয়ে সেরা বোলার জেসন হোল্ডার ও জেসন মোহাম্মদ।

লক্ষ্যে নেমে দাপট দেখান এভিন লুইস ও হোপ। দুজনের উদ্বোধনী জুটি ছিল প্রায় দেড়শ রানের। ১৪৫ রানের দৃঢ় জুটি ভাঙে দুষ্মন্ত চামিরার কাছে লুইস বোল্ড হলে, ৯০ বলে ৪ চার ও ২ ছয়ে ৬৫ রান করেন তিনি।

ড্যারেন ব্রাভোর সঙ্গে ৭২ রানের জুটি গড়ে দলের সহজ জয়ের ভিত গড়ে দেন হোপ। ১২৫ বলে ১১ চার ও ১ ছয়ে সেঞ্চুরি উদযাপন করেন ক্যারিবিয়ান ওপেনার। লক্ষ্য থেকে ১৮ রান দূরে থাকতে তিনি মাঠ ছাড়েন। চামিরার দ্বিতীয় শিকার হওয়ার আগে তার ১৩৩ বলে ১১০ রানের ইনিংসে ছিল ১২ চার ও ১ ছয়। ৩৭ রানে অপরাজিত থেকে ব্রাভো জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন জেসনকে (১৩*) নিয়ে। ৪৭ ওভারে ২ উইকেটে ২৩৬ রান করে ক্যারিবিয়ানরা।

১২ মার্চ একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর