চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মীরসরাই প্রতিনিধি :    |    ১২:৩৯ পিএম, ২০২১-০৩-১৭

মীরসরাইয়ে  বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে আজ (১৭ মার্চ) মীরসরাই উপজেলা প্রশাসন কৃর্তক যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মীরসরাই উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের প্রাঙ্গণে "বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে" ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় মীরসরাই উপজেলা প্রশাসন ও মীরসরাই উপজেলা পরিষদের পক্ষ থেকে। এইসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, মীরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা, মীরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন, জোরারগঞ্জ থানার ওসি মোঃ নূর হোসেন মামুন, মীরসরাই থানার ওসি মজিবুর রহমান, মীরসরাই উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ।
উক্ত অনুষ্ঠানে মীরসরাই উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে মীরসরাই উপজেলা অডিটোরিয়াম হলরুমে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মীরসরাইয়ের সরকারি ও গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা ছিল দেখার মতো। অপরদিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার সার্বিক তত্ত্বাবধায়নে ও পৌর মেয়র ভিপি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং নব নির্বাচিত মেয়র ও বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনের নেতৃত্বে একটি আনন্দ র‍্যালি বের হয়ে পৌর মহাসড়ক প্রদক্ষিণ করে  পরে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থাপিত অস্থায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে মুজিবের ১০১তম জন্মশতবার্ষিকীর সূচণা করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন চেয়ারম্যান নাসির উদ্দীন হারুন, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা মিয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর ও হিঙ্গুলী আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ এবং বারইয়ারহাট কলেজ ছাএলীগ, বারইয়ারহাট পৌর কমিশনার, নব নির্বাচিত কমিশনারসহ, ইউপি সদস্য ও সর্বস্তরের নেতাকর্মী প্রমুখ। সংক্ষিপ্ত  আলোচনা সভা শেষে বর্তমান মেয়র ভিপি নিজাম উদ্দিন  ও নব নির্বাচিত মেয়র রেজাউল করিম খোকন কেক কেটে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর