চট্টগ্রাম   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চুরি-ডাকাতি আর কিশোর গ্যাংয়ের উৎপাত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার :    |    ০৪:২১ পিএম, ২০২৬-০৯-২৪

চুরি-ডাকাতি আর কিশোর গ্যাংয়ের উৎপাত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

একটি বাজারে ঢুকেই আগে ভাঙা হলো সিসি ক্যামেরা। এরপর পাহারাদারকে মারধর করে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাট। দুই সপ্তাহ না যেতেই একটি গ্রামে মুখোশধারী ৮ থেকে ১২ জনের দল অস্ত্রের মুখে জিম্মি করল পাশাপাশি ঘরের বাসিন্দাদের। নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে চলে গেল তারা। এর মধ্যেই বিভিন্ন উপজেলার একাধিক এলাকায় বসতঘর, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চুরির অভিযোগ। বাদ যায়নি মসজিদও। কোথাও গ্রিল কেটে দানবাক্সের টাকা ও আইপিএসের ব্যাটারি, কোথাও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত। গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ঘটে যাওয়া একাধিক ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, শুধু গত এক মাসেই জেলার বিভিন্ন উপজেলায় ৩০ থেকে ৪০টি সংঘবদ্ধ চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২ সেপ্টেম্বর ভোর ৪টা ৫১ মিনিট। লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির হাট। দুর্বৃত্তরা বাজারে ঢুকে প্রথমেই সিসি ক্যামেরা ভাঙচুর করে। এরপর পাহারাদারকে মারধর করে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ টাকা লুট করে পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, কারা বাজারে নিয়মিত নজর রাখছিল, তাদের গতিবিধি আগে থেকে শনাক্ত করা হয়েছিল কি না এবং ঘটনার পর ফুটেজ থেকে তাদের শনাক্ত করে কতটা অগ্রগতি হয়েছে- এখনো পর্যন্ত পুলিশ কোনকিছুই বের করতে পারেনি।
দুই সপ্তাহ পরই অস্ত্রধারীদের হানা 
মনুফকির হাটের ঘটনার দুই সপ্তাহ পর ১৬ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রোসাইঙ্গা ঘোনা হাকিমিয়া পাড়ায় ঘটে আরেকটি ঘটনা। ভুক্তভোগীদের অভিযোগ, মুখোশধারী ৮ থেকে ১২ জনের একটি দল পাঁচ ভাইয়ের পাশাপাশি বসতঘরে ঢোকে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মারধরের পর নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে যায় তারা। পরিবারগুলোর দাবি, পাঁচ ভাইয়ের কাছ থেকে নগদ ২ লাখ ১১ হাজার ৫০০ টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও আটটি মুঠোফোন লুট করা হয়েছে। ঘটনার পর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এতটুকুতেই দায় সেরেছে পুলিশ।  স্থানীয় জসিম উদ্দিন বলেন, এতজন অস্ত্রধারী একটি গ্রামীণ এলাকায় ঢুকে পাশাপাশি কয়েকটি বাড়িতে হামলা চালাল, অথচ আগাম কোনো তথ্য বা সতর্কতা কেন পাওয়া গেল না? পুলিশের নজরদারি নেই বললেই চলে।
এক রাতে একাধিক বাড়ি টার্গেট, বাড়ছে আতঙ্ক
একই এলাকা বা কাছাকাছি এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে একাধিক বাড়ি টার্গেট করছে দুর্বৃত্তরা। ২৩ আগস্ট রাতে আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমির খান চৌধুরী পাড়ায় কফিল উদ্দিনের বসতঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। একই এলাকায় ভাড়া বাসায় থাকা আনোয়ার হোসেনের মোটরসাইকেলও চুরি করে নিয়ে যায় চোরের দল। ওই রাতেই আরও দুটি বাড়িতে চুরির চেষ্টা হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। বাসিন্দারা জেগে উঠলে চোরেরা পালিয়ে যায়। কলাউজান ইউনিয়নের আদারচর এলাকায় শিক্ষক আলিম সামাদের বাড়িতেও চুরি হয়েছে। তার দাবি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। একই সময়ে সদর ইউনিয়নের তালুকদার পাড়ায় প্রবাসী জসিম উদ্দিনের বাড়ি এবং বড়হাতিয়ার আমতলী বেপারীপাড়ায় মুজিবুর রহমানের সিএনজিচালিত গাড়ি চুরির ঘটনা ঘটে।
১৮ লাখ টাকার ডাকাতির অভিযোগ
১৬ আগস্ট গভীর রাতে আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মল্লিক ছোবহান তজু মুন্সির গ্যারেজ এলাকায় একটি বসতঘরে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা।
রেহাই পাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠানও 
৩ আগস্ট রাতে সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার শাহী দরবেশিয়া জামে মসজিদের জানালার গ্রিল কেটে আইপিএসের ব্যাটারি ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এর আগে ১৯ জুলাই রাতে চুনতি ইউনিয়নের সুফিনগর মসজিদে আর-রাহমা থেকে প্রায় ৪০০ গজ বৈদ্যুতিক তার কেটে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ২০ আগস্ট কলাউজানের আদারচরে মোহাম্মদ আলী হায়দারের ফাঁকা বাড়িতে চুরি এবং ১৪ জুলাই আমিরাবাদের আমির খান চৌধুরী পাড়ায় প্রবাসী জুনু মিয়ার বাড়িতে চুরি হয়েছে।
অপরাধের সঙ্গে যুক্ত কিশোর গ্যাং 
চুরি-ডাকাতির বাইরে লোহাগাড়ায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শহীদ মেজর নাজমুল হক সড়কে ইকরা আবদুল জব্বার উচ্চবিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলা ও ছুরিকাঘাতের অভিযোগ ওঠে। তার পরিবারের দাবি, শরীরের অন্তত পাঁচস্থানে জখম হন তিনি। নজরুল ইসলামের ভাই নাজিম উদ্দীন বলেন, বিদ্যালয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের পরিবারের সঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরোধ তৈরি হয়। এ ঘটনায় মামলা হলেও একজন ছাড়া অন্যদের গ্রেপ্তার করা যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন বলেন, এর আগে ২২ আগস্ট একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনাও ঘটেছিল। শিক্ষক নাজিম উদ্দীন ওই ঘটনায় থানায় যাওয়ায় তার ওপর ক্ষোভ তৈরি হয়ে থাকতে পারে। তিনি বলেন, কিশোর গ্যাং লিডার ডেভিড জিহাদের নেতৃত্বে দুটি ঘটনা সংঘটিত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, এত বড় একটি এলাকায় নিরাপত্তার জন্য মাত্র ৩ থেকে ৪টি টহল দল রয়েছে। এসব দল দিয়ে বাড়ি বাড়ি গিয়ে পাহারা দেওয়া সম্ভব নয়। তদন্তের ক্ষেত্রেও রয়েছে প্রযুক্তিগত সমস্যা। অনেক ঘটনায় সিসিটিভি ফুটেজ পাওয়া যায় না। আবার কোথাও সিসিটিভি বা ডিভিআরের সময়সূচি সঠিক না থাকায় তদন্তে চ্যালেঞ্জ তৈরি হয়। এরপরও পুলিশ কাজ করছে জানিয়ে তিনি বলেন, ডাকাতির ঘটনায় অপরাধীদের ধরতে অভিযান চলমান রয়েছে।

রিটেলেড নিউজ

কোর্ট ফাইলের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা, বাস থামিয়ে ধরা হলো যাত্রীকে

কোর্ট ফাইলের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা, বাস থামিয়ে ধরা হলো যাত্রীকে

সীতাকুণ্ড প্রতিনিধি : : চট্টগ্রামের সীতাকুণ্ডে কোর্ট ফাইলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার à¦...বিস্তারিত


শাহে আলম • জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

শাহে আলম • জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

বাঁশখালী প্রতিনিধি : : জামায়াত দল হিসেবে অকৃতজ্ঞ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীà¦...বিস্তারিত


দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মিছবাহ উদ্দিন:  আধুনিক ও উন্নত কক্সবাজার গড়তে জেলার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্à...বিস্তারিত


ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে লিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। বà...বিস্তারিত


চুয়েট অচল করে দিলেন শিক্ষার্থীরা, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন

চুয়েট অচল করে দিলেন শিক্ষার্থীরা, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়à§...বিস্তারিত


উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চুয়েট

উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চুয়েট

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে সাধাà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত



সর্বশেষ খবর