চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে হাল্ট প্রাইজ কমিটির অভিষেক

খবর বিজ্ঞপ্তি    |    ০৪:৩০ পিএম, ২০২৫-১১-১১

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে হাল্ট প্রাইজ কমিটির অভিষেক

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে বর্ণাঢ্য আয়োজনে হাল্ট প্রাইজ ২০২৫–২০২৬ কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) ক্যাম্পাস ডিরেক্টর ইশফাত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ। 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, হাল্ট প্রাইজ এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম যা তরুণদের মধ্যে নেতৃত্ব, উদ্ভাবন এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বিত চেতনা গড়ে তোলে। আজকের বিশ্বে কেবল একাডেমিক উৎকর্ষই যথেষ্ট নয়; আমাদের শিক্ষার্থীদের এমন চিন্তা ও দক্ষতা অর্জন করতে হবে, যা সমাজের সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতে পারে। হাল্ট প্রাইজ শিক্ষার্থীদের শেখায় কীভাবে সামাজিক সমস্যাকে সমাধান করে তা বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে একসাথে কাজ করে। আমি বিশ্বাস করি, এই প্রতিযোগিতা থেকে আমাদের শিক্ষার্থীরা শুধু উদ্যোক্তা নয়, বরং সমাজ পরিবর্তনের দূত হিসেবে গড়ে উঠবে। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ শিক্ষার্থীদের এমন বাস্তব অভিজ্ঞতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সুযোগ দিতে সর্বদা কাজ করে যাচ্ছে। 
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার ড. এস এম শোয়েব বলেন, “হাল্ট প্রাইজের মূল শক্তি হলো ‘যুবসমাজ’ তরুণদের সৃষ্টিশীলতা, নেতৃত্ব এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমেই সমাজ পরিবর্তনের পথ তৈরি করা। আমাদের শিক্ষার্থীরা শুধু কর্মসংস্থানের জন্য নয়, বরং কর্মসৃজনের মানসিকতা নিয়ে গড়ে উঠুক — এটিই সময়ের দাবি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা চাই, শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতার সঙ্গে নিজেদের যুক্ত করুক, নতুন ধারণা তৈরি করুক, এবং সেই ধারণাকে বাস্তবে রূপ দিক। এই আয়োজন তাদের আত্মবিশ্বাস, দলগত কাজের দক্ষতা এবং নেতৃত্বের চর্চায় সহায়ক ভূমিকা রাখবে। 
অনুষ্ঠানে হাল্ট প্রাইজের উপদেষ্টা ডেপুটি রেজিস্ট্রার মো. সালাউদ্দিন শাহরিয়ার, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন আক্তার, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক উম্মে সালমা হক, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক তিশা সাহা ও বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।।অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব নবগঠিত কমিটির সদস্যদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার ও রিবন তুলে দেন।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর