শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৬:১৯ পিএম, ২০২৬-১০-০৮
চট্টগ্রামের পটিয়ায় গোয়ালঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এক রাতেই এক কৃষকের ৩টি গরু লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। এতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ৩টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আলামপুর যোগেশ ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক বিটু দে জানান, রাতের আঁধারে চোরের দল তার গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে থাকা ৩টি গরু নিয়ে যায়। এর মধ্যে একটি কালো রঙের বাছুর, একটি লাল রঙের ৫ মাস বয়সী গাভী এবং একটি কালো রঙের দুধেল গাভী রয়েছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।
গরু হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বিটু দের স্ত্রী কুমকুম দে। তিনি বলেন, "আমার জন্য একটা গরুও রাখল না। তিনটা গরুই নিয়ে গেছে। এই গরু লালন-পালন করেই সংসার চালাইতাম। আমি নিঃস্ব হয়ে গেলাম।"
বিটু দের ছেলে জানান, রাত ৩টা পর্যন্ত তারা জেগে ছিলেন। ভোর সাড়ে ৪টায় গোয়ালে গিয়ে দেখেন তালা ভাঙা এবং গোয়াল ফাঁকা।
স্থানীয় বাসিন্দা রিনা দে বলেন, আগের দিন বিকেলেও গরুগুলো মাঠ থেকে এনে গোয়ালে রাখতে দেখেছেন। সকালে চুরির খবর শুনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অপর বাসিন্দা অরুণ দে বলেন, এ ঘটনার পর পুরো আলামপুর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, "এখনো লিখিত অভিযোগ পাইনি, তবে মৌখিকভাবে জেনেছি। বিষয়টি তদন্ত করে গরু উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।"
স্টাফ রিপোর্টার : : তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে পার্বত্য এলাকার তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাà...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ‘বাবা (ইয়াবা) সোলায়মান’ নামে পরিচিত এক মাদক বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসভার প্রধান সড়কে অবশেষে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত হকার উচ্ছেদ অভিযান। à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : ভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited