চট্টগ্রাম   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬  

শিরোনাম

নবাগত ইউএনওর সঙ্গে আলীকদম প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় জিরো টলারেন্সের ঘোষণা

স্টাফ রিপোর্টার :    |    ০৫:৩৪ পিএম, ২০২৬-১১-১৯

নবাগত ইউএনওর সঙ্গে আলীকদম প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় জিরো টলারেন্সের ঘোষণা

আলীকদম উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সাফকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আলীকদম প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া, জনজীবনের মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, পাহাড় ও মাটি কাটারোধ, অবৈধ ইটভাটা বন্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তাসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফটোসেশন অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ইউএনও সৈয়দ সাফকাত আলী বলেন, আলীকদম উপজেলার শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন, স্থানীয় জনগণের জীবনমান সমুন্নত করা এবং সরকারের গৃহীত সকল কর্মসূচি ও উন্নয়নমূলক উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, পাহাড় ও মাটি কাটার মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অবৈধ ইটভাটা বন্ধ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপজেলার পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রশাসন দৃঢ়ভাবে কাজ করবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো প্রশাসনের নজরে আনার ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন আলীকদম প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি এস এম জিয়াউদ্দিন জুয়েল, সহ-সভাপতি ও বিজনেস বাংলাদেশ প্রতিনিধি দীপু তঞ্চঙ্গা, সহ-সভাপতি ও দৈনিক আমাদের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ, সাধারণ সম্পাদক আবু জুয়েল নুরখান, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয় টিভি প্রতিনিধি হাবিবুর রশিদ হিমন, কোষাধ্যক্ষ ও দৈনিক নববাণী প্রতিনিধি আতিকুর রহমান, দৈনিক দিনকাল প্রতিনিধি নুরুচ্ছফা ভূঁইয়া বাবু, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি জমির উদ্দিন, অগ্রযাত্রা প্রতিদিন প্রতিনিধি মো. হাশেম, দৈনিক কালবেলা প্রতিনিধি সুজন চৌধুরী, পূর্বদেশ প্রতিনিধি মেহেদী হাসান রানা, দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি মো. শাহেদ, দৈনিক সাঙ্গু প্রতিনিধি আরফাত উদ্দিন, বাংলা ধারা প্রতিনিধি আতাউল্লাহ, আজকালের কণ্ঠ প্রতিনিধি জয়নাল আবেদিন, মো. তারেক, মো. জিসানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
নবাগত ইউএনওর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কে উপজেলার উন্নয়ন, জনকল্যাণ এবং গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন উপস্থিত সাংবাদিকরা।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থà...বিস্তারিত


ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ

ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছà¦...বিস্তারিত


আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, আটক ৮

আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, আটক ৮

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বক্সের...বিস্তারিত


আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল

আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় দেশিয় অস্ত্র হাতে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তারা স্থানীয় সà...বিস্তারিত


সাবেক এমপি নদভীর বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনে দুদকের মামলা

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু রেজা মুহাম্মদ...বিস্তারিত


মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদানে ১০০০ ব্যাগের ঐতিহাসিক মাইলফলক অর্জন

মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদানে ১০০০ ব্যাগের ঐতিহাসিক মাইলফলক অর্জন

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ-এঁর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর