চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাঙ্গালি জাতীয়তাবাদের ভৌগলিক সার্বভৌমত্ব কোথায় !

মুহাম্মদ আমির হোছা্ইন ::    |    ০৯:০৪ পিএম, ২০২২-০৭-১৭

বাঙ্গালি জাতীয়তাবাদের ভৌগলিক সার্বভৌমত্ব কোথায় !

মুহাম্মদ আমির হোছাইন

ভূগোল ইতিহাসের ভিত্তি।আর মানুষের কর্মকান্ড কোন এক ভৌগোলিক পরিবেশে সংঘটিত হয়। আর ভৌগোলিক অবস্থানে মানুষকে তাঁর কর্মকান্ড ও কীর্তিলাপ ,সংস্কৃতি  কর্মকান্ড সম্পাদন করে থাকে। "জাতীয়বাদ " পাশ্চাত্য সভ্যতার বৈশিষ্ট্য বটে। এটা রাজনীতিক দর্শন । তবে ইংরেজ আগমনের পূর্বেই এ জনপদে জাতীয়বাদী চেতনা বিদ্যামান ছিল না। ভাষা আর ভৌগলিক অবস্থান একটি জাতির আসল পরিচয় বহন করে । জাতি ও জাতীয়তার উৎপত্তি একই উৎস হতে । জাতীয়তার একাধিক উপাদান রয়েছে। জাতীয়তার বাহ্যিক উপাদানগুলো হল: বংশগত ঐক্য, ভৌগোলিক ঐক্য, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, ইতিহাস-ঐতিহ্য ইত্যাদি । জাতীয়তাবাদের অনুভূতিগুলো প্রায়ই ভৌগোলিক, ভাষা, ধর্ম, সংস্কৃতি বা সামাজিক মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে ওঠে । জাতীয়তাবাদের সংজ্ঞা দিতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানী জে. এইচ হায়েস বলেন, ''Nationalism consists of modern emotional fusion and exaggeration of two very old phenomena-nationality and patriotism.''  
এখন কথা হচ্ছে যারা বাঙালি অথবা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী তাদের ভৌগলিক অবস্থান এর বিস্তৃতি কোথায়। বাঙালি জাতীয়তাবাদ হল একটি রাজনৈতিক অভিব্যক্তি যার মাধ্যমে প্রাচীন কাল থেকে দক্ষিণ এশিয়াতে বসবাসরত বাঙালি জাতি, তথা বাংলা ভাষাগত অঞ্চলের অধিবাসীদের বুঝানো হয়ে থাকে। প্রাচীন যুগে বাংলা বলতে সমগ্র বাংলাকে না বুঝালেও এ কটি বিশাল ভূমিকে বোঝায় ,এই ভূমির বিভিন্ন জনপদের বিভিন্ন জনগোষ্ঠীর নামানুসারে নাম পরিচিত লাভ করছে ,যেমন...পুণ্ড্রবর্ধন,বরেন্দ্র, সুহ্ম ও রাঢ়,গৌড়,বঙ্গ। ইতিহাসে পাওয়া যায় 'বঙ্গ' উপজাতীয় নাম হিসেবে। ঐতরেয় আরণ্যক গ্রন্হে, বঙ্গদের কথা বলা হয়েছে,যারা আর্য সভ্যতা বহির্ভূত কলিঙ্গদের প্রতিবেশী বলে উল্লেখ আছে।এই বাঙালি জাতিসত্তার অবস্থান বিস্তৃতি কোথায় ছিল ?

১৯৪৭ সালের আগ পর্যন্ত ব্রিটিশ ঔপনিবেশিক আমলে "বাংলা বলতে এক বিস্তৃত ভূ-খন্ডকে বোঝাত। । এই বাঙ্গালার ভৌগোলিক অবস্থান ও ইতিহাসের স্বীকৃত। বাঙালি জাতি উপমহাদেশের একটি অন্যতম জাতীয়তাবাদী চেতনায় প্রভাবিত এক প্রভাবশালী জাতি। বাঙালি জাতিকে উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপকার বলা হয়ে থাকে। অবিভক্ত বাংলা পরবর্তীতে ব্রিটিশ চক্রান্তে বিভক্ত করা হয়। প্রাচীন বঙ্গদেশ অর্থাৎ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী মানব সম্প্রদায়ের একতাবদ্ধ পরিচয়কে বাঙালি জাতীয়তাবাদ বলা হয়, যাদের ইতিহাস অন্তত চার হাজার বছর পুরোনো। এদের মাতৃভাষা বাংলা।ইতিহাসে বাংলার সীমানা নির্ধারণ করা হয়েছে.. নদীবিধৌত পলিল গঠিত বিশাল বিস্তৃত এক সমভূমি  পূর্বেই ত্রিপুরা,গারো,ও লুসাই পর্বতমালা,উত্তরে শিলং,ও নেপাল তরাই অঞ্চল ,পশ্চিমে রাজমহল ও ছোট নাগরপুর এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এ সমভূমির দক্ষিণ দিকে সাগর অভিমুখে ঢালু এবং গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার বয়ে আনা বিপুল পলিতে গঠিত নিন্ম সমভূমি।পশ্চিম,উত্তর ও পূর্বদিকের সীমান্তের পর্বতমালা ছাড়া বাকি সবসমভূমি ব-দ্বীপ। পশ্চিমে হুগলি নদী থেকে পূর্বে মেঘনা পর্যন্ত এ ব-দ্বীপ অবস্থান। এই সমতলভূমির মধ্যে ত্রিপুরা নিকটবর্তী প্লাবন ভুমি থেকে উঁচু ভূমি এর মাঝামাঝি ময়নামতি পাহাড় এর দক্ষিণ সীমান্ত অবস্থিত প্লাইসটোসিন যুগে মধুরপুরের উচ্চভূমি।এই ভূ-খন্ড হল.. বাঙ্গালীর কর্ম ভূমি। নীহারঞ্জন যথার্থ বলেছেন , 'এই ভূ-খন্ডই ঐতিহাসিক কালের বাঙালির কর্মকৃতির উৎস এবং ধর্ম-কর্ম-নর্মভূমি। এক দিকে সুউচ্চ পর্বত,দুইদিকে কঠিন শৈলভূমি আর একদিকে বিস্তীর্ণ সমুদ্র; মাঝখানে সমভূমির সাম্য- ইহাই বাঙালির ভৌগোলিক ভাগ্য। 

এই ভূমি পৃথিবীতে বাঙালিকে দিয়েছে আলাদা সম্মান,সংস্কৃতিক পরিচয়।বাংলার প্রাচীন জনপদ পুণ্ড্র,রাঢ়,বঙ্গ বা সংমতট, এ গুলো নদীর প্রবাহ কেন্দ্র করে ঘঠেছে । কৃষি প্রধান বাংলার জনপদ হলো যেন নদীর দান। নদীর প্রবাহ কেন্দ্র করে গড়ে উঠেছে সমৃদ্ধ নগর আর বন্দর ।কালের পরিবর্তনে জনপদগুলো কখন হারিয়ছে  তাঁর সমৃদ্ধি । রাজনৈতিক শক্তিসমূহের সম্প্রসারণ সংকোচনে গড়ে ভিন্ন সাংস্কৃতিক প্রভাব।কেউ এক জনপদ অন্য জনপদে বিচ্ছিন্ন রয়ে গড়ে তুলেছে স্বকীয় সংস্কৃতি। কখনো রাজনৈতিক ও বাণিজ্যিক সম্প্রসারণে এদেশে মানুষের মনোভাবে স্থান করে ভিন্ন ধর্ম । তবে রাজনৈতিক শক্তি উত্থান-পতনে ভৌগলিক সত্তা একে-একে লুপ্ত হয়ে নতুন প্রসাশনিক নামে পরিচিতি লাভ করেছে। এভাবে মোগল যুগে অনেক ভৌগোলিক সত্তা মিলে নাম রাখেন 'সুবাহ-ই-বাঙ্গালাহ'  আর ইংরেজ আমলে 'বেঙ্গল' নামে পরিচিত ছিল। আবুল ফজল এ সুবা বাঙ্গালাহ'র আদি নাম 'বঙ্গ' । আর এ পর্তুগীজ কাছে 'বেঙ্গালা' নামে পরিচিত ছিল।

লেখক : সাংবাদিক,রাজনীবিদ.

 ই-মেইল : Amir.pciu6@gmail.com

রিটেলেড নিউজ

চট্টগ্রামে ফাউন্ডার্স গেট টুগেদারে স্পন্সর হিসেবে জৌদ

চট্টগ্রামে ফাউন্ডার্স গেট টুগেদারে স্পন্সর হিসেবে জৌদ

মামুনুর রশিদ সেলিম : চট্টগ্রামে উদ্যোক্তাদের নিয়ে নেক্সট লিডার্সের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সে...বিস্তারিত


ফটোকার্ডে ‘ফ্যাসিস্টের দোসর’: তকমার আড়ালের সত্য কোথায়?

ফটোকার্ডে ‘ফ্যাসিস্টের দোসর’: তকমার আড়ালের সত্য কোথায়?

আবদুল্লাহ মজুমদার : : ফেসবুকের দেয়ালে হঠাৎ একটি ছবি ভেসে ওঠে। পরিচিত কোনো মুখ—কখনো মঞ্চে, কখনো সভায়, কখনো কোনো অনুষ্ঠা...বিস্তারিত


 ক্ষমতার পালাবদল, শিল্পীর পরিণতি এবং গণতন্ত্রের মানদণ্ড

 ক্ষমতার পালাবদল, শিল্পীর পরিণতি এবং গণতন্ত্রের মানদণ্ড

আবদুল্লাহ মজুমদার : : ক্ষমতার আলো যেমন চিরস্থায়ী নয়, তেমনি তার ছায়াও দীর্ঘস্থায়ী হয়। ইতিহাসের প্রতিটি রাজনৈতিক পা...বিস্তারিত


বাবা : ত্যাগে গড়া এক জীবনের ভিত্তি

বাবা : ত্যাগে গড়া এক জীবনের ভিত্তি

আবদুল্লাহ মজুমদার : : কিছু মানুষ আছেন, যাঁদের জীবন কোনো শিরোনামে ধরা পড়ে না, কোনো আলোচনায় দীর্ঘ হয় না; তবুও তাঁদের নীরব উপ...বিস্তারিত


 ঋণ আদায়ে আইন, আতঙ্ক নয়

ঋণ আদায়ে আইন, আতঙ্ক নয়

আবদুল্লাহ মজুমদার : : বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এখন আর কেবল একটি আর্থিক সূচক নয়; এটি একটি গভীর কাঠামোগত সংকট। ব...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর