শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০০ পিএম, ২০২৬-১০-১৪
বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে আজ বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। বিশ্ব খাদ্য দিবস-২০২৬ এর এবারের মূল প্রতিপাদ্য হলো ‘Innovate today. Nourish tomorrow.’
বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা, খাদ্য প্রদর্শনী, ফুড অলিম্পিয়াড, ই-পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিটস প্রেজেন্টেশন, নাটিকা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আলোচনাসভা।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এরপর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ ভবনের সামনে ‘বিশ্ব খাদ্য দিবস-২০২৬’ উপলক্ষ্যে কেক কাটা হয়। পরে সিভাসু অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিত হয় ‘খাদ্য প্রদর্শনী’।
সকাল সাড়ে ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ই-পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিটস প্রেজেন্টেশন, নাটিকা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আলোচনাসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।
ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, বঙ্গ ফ্লেভার অ্যান্ড ফ্রেগ্রেন্স (প্রা.) লিমিটেডের পরিচালক মো: রুহুল আমিন এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আনসেলম এল. মার্টিন। বিশ্ব খাদ্য দিবস-২০২৬ এর মূল প্রতিপাদ্যের ওপর প্রেজেন্টেশন দেন ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহের নাহিদ।
শেষে বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৮৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘ওয়ান হেলথ বাংলাদেশ’ চট্টগ্রাম চ্যাপ্টার গঠনের লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), চট্টগ্রাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের শারীরà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাত করা এবং মূল্য তালিকা ও ক্রয়-বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানগরীর ঐতিহ্যবাহী প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited