শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৮ পিএম, ২০২৬-১১-২৬
ফেনীতে পৃথক তল্লাশিতে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৮০ হাজার টাকা।
গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ফেনী সদর থানার মোহাম্মদ আলী বাজার এলাকার এস রহমান ফিলিং স্টেশনের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় এসআরবি-৭, চট্টগ্রামের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী দুটি প্রাইভেটকারের ওপর নজর রাখা হয়।
দুপুর ১টা ৪০ মিনিটে প্রথম প্রাইভেটকারটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুজনকে আটক করা হয়। তারা হলেন—কক্সবাজারের উখিয়া থানার উত্তর পুকুরিয়া তেলী পাড়ার বাসিন্দা মো. তারেক (২১) এবং চট্টগ্রামের ফটিকছড়ি থানার সাদিনগরের বাসিন্দা চালক নাজমুল হক (২৫)। জিজ্ঞাসাবাদে তারা পেছনের অপর প্রাইভেটকারে ইয়াবা থাকার তথ্য দেন।
এরপর দুপুর ১টা ৫০ মিনিটে দ্বিতীয় প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। গাড়িটির সামনের অংশে ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় লুকানো একটি কার্টুনের ভেতর খাকি কাগজে মোড়ানো দুটি বান্ডিল থেকে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—কক্সবাজারের উখিয়া থানার পশ্চিম ডিগলিয়া পালংয়ের আবুল হাশেম (২০), পশ্চিম রত্নার বাসিন্দা চালক মো. ইউসুফ (২০) এবং মহুরী পাড়ার মো. ইমন-হাসান (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে প্রাইভেটকারে করে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলার মাদকসেবী ও কারবারিদের কাছে চড়া দামে বিক্রি করে আসছিলেন।
আটক পাঁচজন, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত দুটি প্রাইভেটকারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়ার পঞ্চবাড়ী আমতলী টিলায় সিদ্দিকে আকবর (রা.) নুরানী...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভূজপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও à...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকায় অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভি...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি আবাসিক ভবনের পাঁচতলা ছাদ থেকে পড়ে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছেà...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের আগুনে এক কৃষকের প্রায় ৫০ শতক জমির পাকা ধান পুড়ে গেছে। ফসল ঘরে à...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডেভিলহান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও যুবলীগের ৬ জন গà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited